রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
‘পাঁচ মাসে গণতান্ত্রিক পুনর্গঠন ও অর্থনৈতিক খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে সরকার’ হালান্ডদের বিপক্ষে বাজি হেরে হাডসন নদীতে নৌকা বাইলেন রুনি ভারতের ৭২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার: সেরা অভিনেতা-অভিনেত্রীসহ বিজয়ীদের পুরো তালিকা পাল্টা হামলায় ইরান কী করতে পারে, তার উদাহরণ কুয়েত : বিশ্লেষণ অগ্নিকাণ্ডে দম্পতির সঙ্গে পুড়ে মারা গেল ৭৩টি বিড়াল ইরান কেন এবার জর্ডানকে টার্গেট করল? আপ্লুত মেসি, ইনস্টা-ভিডিওতে কি বার্তা দিলেন? আগস্টে ‘প্রবাসী কার্ড’ প্রকল্পের কাজ চালু করবে সরকার সেই দুঃখ গাঁথা অমরত্বের তুলিতে মুছবার সুযোগ লিও’র সামনে সংঘাত-অভ্যুত্থান গুঞ্জনের মধ্যে ইরানি নেতাদের ওপর চড়াও কট্টরপন্থিরা

যুক্তরাষ্ট্রে টর্নেডোর আঘাতে নিহত ৬

Reporter Name
  • Update Time : সোমবার, ১১ ডিসেম্বর, ২০২৩
  • ১৬৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলের টেনেসি অঙ্গরাজ্যে টর্নেডোর আঘাতে ছয়জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত ৩৬ জন। স্থানীয় সময় শনিবার এ ভয়াবহ ঘটনা ঘটে। টর্নেডোর তাণ্ডবে যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলীয় অঙ্গরাজ্যের বাড়ি-ঘর ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। অনেক নিম্নাঞ্চল পানির তলে ডুবে গেছে। এখন পর্যন্ত টেনেসি অঙ্গরাজ্যের রাজধানী ন্যাশভিলের উত্তর উপশহরে তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

এদিকে মন্টেগোমারি কাউন্টি সরকার জানিয়েছে, আশপাশের এলাকার আরও ২৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত ও স্বজনহারা সবার জন্য প্রার্থনা করে কাউন্টির মেয়র ওয়েস গোল্ডিং বলেন, এটি সবার জন্য একটি দুঃখের দিন। ট্র্যাকিং সাইট পাওয়ারআউটরেজ.আস-এর তথ্য অনুযায়ী, প্রায় ৬০ হাজার মানুষ বিদ্যুৎবিহীন ছিল। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, গাড়ি ভেসে গেছে, গাছ উল্টে গেছে এবং অনেক ভবন ধ্বংস হয়েছে। প্রসঙ্গত, টেনেসিতে একাধিক টর্নেডোর কারণে সতর্কতা জারি করেছিল ন্যাশনাল ওয়েদার সার্ভিস।

 

 

কিউএনবি/আয়শা/১১ ডিসেম্বর ২০২৩,/বিকাল ৫:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit