রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
‘পাঁচ মাসে গণতান্ত্রিক পুনর্গঠন ও অর্থনৈতিক খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে সরকার’ হালান্ডদের বিপক্ষে বাজি হেরে হাডসন নদীতে নৌকা বাইলেন রুনি ভারতের ৭২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার: সেরা অভিনেতা-অভিনেত্রীসহ বিজয়ীদের পুরো তালিকা পাল্টা হামলায় ইরান কী করতে পারে, তার উদাহরণ কুয়েত : বিশ্লেষণ অগ্নিকাণ্ডে দম্পতির সঙ্গে পুড়ে মারা গেল ৭৩টি বিড়াল ইরান কেন এবার জর্ডানকে টার্গেট করল? আপ্লুত মেসি, ইনস্টা-ভিডিওতে কি বার্তা দিলেন? আগস্টে ‘প্রবাসী কার্ড’ প্রকল্পের কাজ চালু করবে সরকার সেই দুঃখ গাঁথা অমরত্বের তুলিতে মুছবার সুযোগ লিও’র সামনে সংঘাত-অভ্যুত্থান গুঞ্জনের মধ্যে ইরানি নেতাদের ওপর চড়াও কট্টরপন্থিরা

গাজার পুরুষদের বিবস্ত্র করে ভিডিও প্রকাশ, তুমুল সমালোচনার মুখে ইসরায়েল

Reporter Name
  • Update Time : সোমবার, ১১ ডিসেম্বর, ২০২৩
  • ১৩২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলি সেনারা একদল ফিলিস্তিনি পুরুষ ও বালককে নগ্ন করে আত্মসমর্পণ ও অস্ত্র সমর্পণের নাটক সাজিয়েছিল। সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই তুমুল সমালোচনা শুরু হয়। ইসরায়েলি সেনারা দাবি করেছিল, এভাবেই তাদের কাছে হামাস যোদ্ধারা আত্মসমর্পণ করেছে। পরে দেখা যায় তারা পাশের একটি আশ্রয়কেন্দ্র থেকে ওই ফিলিস্তিনিদের তুলে নিয়ে এসেছে। ওই ফিলিস্তিনি পুরুষরা পুরোপুরি নিরাপরাধ।

আটক হওয়াদের মধ্যে একজন স্বনামধন্য ফিলিস্তিনি সাংবাদিকও রয়েছেন। শুক্রবার ( ৮ ডিসেম্বর) ইসরায়েলি সরকারের মুখপাত্র আইলন লেভি বিবিসিকে বলেন, ওই ব্যক্তিদের গাজার উত্তরাঞ্চলের জাবালিয়া ও শেজাইয়া থেকে আটক করা হয়েছে। এই স্থানগুলো হামাসের শক্ত ঘাঁটি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে যুক্তরাজ্যে নিযুক্ত ফিলিস্তিনি রাষ্ট্রদূত এই ভিডিও ফুটেজকে জাতিসংঘের আশ্রয়কেন্দ্র থেকে বেসামরিক নাগরিকদের আটক ও তাদের নগ্ন করাকে ইসরায়েলি দখলদার বাহিনীর বর্বর চিত্র বলে বর্ণনা করেছেন।

হুসাম জমলত বলেন, ‘এটি মানবতার ইতিহাসের কিছু অন্ধকারতম অধ্যায়ের সূচনা করেছে।’

গাজায় আটক নগ্ন ফিলিস্তিনি বন্দীদের ইসরায়েলি বাহিনীর কাছে অস্ত্র সমর্পণ করার কিছু ছবি নিয়ে নানা প্রশ্ন তৈরি হয়েছে। প্রাথমিকভাবে একই দৃশ্যের দুটি ভিডিও ধারণ করা হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, অন্তর্বাস পরিহিত এক ব্যক্তি অস্ত্র জমা দেওয়ার নির্দেশ মেনে মাটিতে অস্ত্র রাখছেন। কিন্তু দুটি ভিডিওর মধ্যে সামান্য পার্থক্য থাকার কারণে মনে করা হচ্ছে, কয়েকটি ‘ধাপে’ একাধিকবার ভিডিওটি ধারণ করা হয়েছে।

কিউএনবি/অনিমা/১১ ডিসেম্বর ২০২৩,/বিকাল ৫:৫১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit