রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
‘পাঁচ মাসে গণতান্ত্রিক পুনর্গঠন ও অর্থনৈতিক খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে সরকার’ হালান্ডদের বিপক্ষে বাজি হেরে হাডসন নদীতে নৌকা বাইলেন রুনি ভারতের ৭২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার: সেরা অভিনেতা-অভিনেত্রীসহ বিজয়ীদের পুরো তালিকা পাল্টা হামলায় ইরান কী করতে পারে, তার উদাহরণ কুয়েত : বিশ্লেষণ অগ্নিকাণ্ডে দম্পতির সঙ্গে পুড়ে মারা গেল ৭৩টি বিড়াল ইরান কেন এবার জর্ডানকে টার্গেট করল? আপ্লুত মেসি, ইনস্টা-ভিডিওতে কি বার্তা দিলেন? আগস্টে ‘প্রবাসী কার্ড’ প্রকল্পের কাজ চালু করবে সরকার সেই দুঃখ গাঁথা অমরত্বের তুলিতে মুছবার সুযোগ লিও’র সামনে সংঘাত-অভ্যুত্থান গুঞ্জনের মধ্যে ইরানি নেতাদের ওপর চড়াও কট্টরপন্থিরা

একদিনের জন্য ‘স্বৈরশাসক’ হতে চাওয়ার কারণ জানালেন ট্রাম্প

Reporter Name
  • Update Time : সোমবার, ১১ ডিসেম্বর, ২০২৩
  • ১৪১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ‘একদিনের জন্য স্বৈরশাসক’ হতে চান সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু কী কারণে এমন অদ্ভুত ইচ্ছা পোষণ করেছেন, এবার সেটাই পরিষ্কার করলেন তিনি। শনিবার যুক্তরাষ্ট্রের ম্যানহ্যাটনে নিউইয়র্ক ইয়াং রিপাবলিকান ক্লাবের ১১১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধান বক্তার বক্তব্যে বিষয়টি খোলাসা করেছেন তিনি। খবর পলিটিকোর।

চলতি সপ্তাহের শুরুতে ডোনাল্ড ট্রাম্প বলেন, যদি ২০২৫ সালে আমি ক্ষমতায় ফিরে আসি, তবে আমি স্বৈরশাসক হবো। তবে তা মাত্র একদিনের জন্য। এ বক্তব্যেরই ব্যাখ্যা দিয়ে নিউইয়র্ক ইয়াং রিপাবলিকান ক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে ট্রাম্প বলেন, আজ নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে পিটার বেকার লিখেছেন, আমি স্বৈরশাসক হতে চাই। কিন্তু আমি তা বলিনি। বলেছি, আমি মাত্র একদিনের জন্য স্বৈরশাসক হতে চাই।
 
ট্রাম্প বলেন, আপনারা জানেন আমি কেন একদিনের জন্য স্বৈরশাসক হতে চাই? আমি একটি দেয়াল চাই। যাতে আমি ছিদ্র করতে চাই। তিনি আরও বলেন, ডেমোক্র্যাটরা নতুন কৌশল করছে। আমি গণতন্ত্রের জন্য হুমকি, তারা এটা প্রমাণ করতে চায়। এ সময় ট্রাম্পের সমর্থকরাও বিষয়টিকে ‘রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত’ বলে অভিহিত করেন। এক সমর্থক বলেন, তারা (সরকারি দল) ট্রাম্পকে উইটনেস বক্স ও জুরি বক্সে হারাতে চায়। কারণ তারা জানেন, ব্যালট বক্সে কখনোই তারা ট্রাম্পকে হারাতে পারবেন না।

এদিকে গত মঙ্গলবার বোস্টনে নির্বাচনী তহবিল সংগ্রহের এক অনুষ্ঠানে বাইডেন ডেমোক্র্যাটিক পার্টির পরামর্শক-দাতাদের উদ্দেশে বলেন, যদি রিপাবলিকান পার্টি থেকে ডোনাল্ড ট্রাম্প নির্বাচন না করেন, তাহলে আমি নির্বাচন করব কি না, তা নিশ্চিত না। তবে আমরা তাকে জয়ী হতে দিতে পারি না। তবে আসন্ন মার্কিন নির্বাচন নিয়ে করা বিভিন্ন জরিপের ফলে দেখা গেছে, দেশটির ভোটাররা ট্রাম্পকে বাইডেনের চেয়ে এগিয়ে রেখেছেন।

রোববার মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের এক জরিপে দেখা গেছে, আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের দৌড়ে বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের চেয়ে এগিয়ে আছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক সমীক্ষার তথ্য বলছে, ৪৩ শতাংশ ভোট পেয়েছেন বাইডেন; সেখানে ৪ শতাংশ ভোট বেশি পেয়ে এগিয়ে আছেন রিপাবলিকান দলের প্রেসিডেন্ট পদে মনোনয়নপ্রত্যাশী ডোনাল্ড ট্রাম্প।

 

 

কিউএনবি/আয়শা/১১ ডিসেম্বর ২০২৩,/বিকাল ৫:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit