রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
‘পাঁচ মাসে গণতান্ত্রিক পুনর্গঠন ও অর্থনৈতিক খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে সরকার’ হালান্ডদের বিপক্ষে বাজি হেরে হাডসন নদীতে নৌকা বাইলেন রুনি ভারতের ৭২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার: সেরা অভিনেতা-অভিনেত্রীসহ বিজয়ীদের পুরো তালিকা পাল্টা হামলায় ইরান কী করতে পারে, তার উদাহরণ কুয়েত : বিশ্লেষণ অগ্নিকাণ্ডে দম্পতির সঙ্গে পুড়ে মারা গেল ৭৩টি বিড়াল ইরান কেন এবার জর্ডানকে টার্গেট করল? আপ্লুত মেসি, ইনস্টা-ভিডিওতে কি বার্তা দিলেন? আগস্টে ‘প্রবাসী কার্ড’ প্রকল্পের কাজ চালু করবে সরকার সেই দুঃখ গাঁথা অমরত্বের তুলিতে মুছবার সুযোগ লিও’র সামনে সংঘাত-অভ্যুত্থান গুঞ্জনের মধ্যে ইরানি নেতাদের ওপর চড়াও কট্টরপন্থিরা

আমি ভেঙে পড়ার মানুষ নই, কেন বললেন পরীমনি

Reporter Name
  • Update Time : সোমবার, ১১ ডিসেম্বর, ২০২৩
  • ১৮৯ Time View

বিনোদন ডেস্ক : ব্যক্তিজীবন কিংবা সিনেমা বিভিন্ন কারণেই আলোচনায় থাকেন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা পরীমনি। মাত্র কয়েক মাসের ব্যবধানে স্বামী শরিফুল রাজের সঙ্গে বিচ্ছেদ এবং সব থেকে কাছের মানুষ নানাভাইয়ের মৃত্যু তাকে বিষাদে ডুবিয়ে দিয়েছে। তবে কোনোভাবেই ভেঙে পড়ার মানুষ নন বলে জানান এ অভিনেত্রী। 

রোববার একটি স্কিনকেয়ার ও কসমেটিকস প্রতিষ্ঠানের আয়োজিত অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন পরীমনি। 

সেখানে তিনি বলেন, ‘অনেক বেশি কাজ করতে হবে, বিষয়টি তা না। আমি হারিয়ে যাইনি। আমি ঢাকাই সিনেমায় আছি, ভালোভাবেই আছি। জীবন হয়তো আমার কাছে পরীক্ষা নিচ্ছে। আমি ভেঙে পড়ার মানুষ নই।’

পরী বলেন, ‘সুন্দর সুন্দর সিনেমা করতে চাই। সংখ্যাটা বড় না। ভালো ভালো সিনেমায় আমাকে দেখতে চাই। প্রতিদিন আমার কাছে স্ক্রিপ্ট আসছে। ধীরে ধীরে কাজ করতে চাই। অসংখ্য কাজ তো কোনো শিল্পীই করতে পারবেন না। আমি সিদ্ধান্ত নিয়েছি— একদম বেছে বেছে, ভালো ভালো কাজ করব। এখন আমার সন্তান আছে, তাকে সময় দিতে হয়। সব কিছু ভেবেই শুটিং করতে হবে।’

চিত্রনায়িকা বলেন, ‘সন্তানের প্রাধান্য আমার কাছে বেশি। সিনেমাও করব। কিন্তু সন্তানকে সময় দেব না— এটা ভাবতেই পারি না। তবে এর ভেতরে বেশ কিছু চলচ্চিত্র ও বিজ্ঞাপনী সংস্থার কাজ করছি। নানু মারা যাওয়ার পর আসলে আমার স্বাভাবিক হতে বেশ খানিকটা সময় লাগবে। তবে কাজ করে যেতে চাই। নিজের কঠিন সময়ে যাদের পাশে পেয়েছি, সত্যিই তাদের কোনো দিন ভুলব না।’

প্রসঙ্গত সর্বশেষ ‘ডোডোর গল্প’ সিনেমার কাজ শেষ করেছেন পরীমনি। সরকারি অনুদানপ্রাপ্ত এ ছবিটি পরিচালনা করেছেন কথাসাহিত্যিক ও নির্মাতা রেজা ঘটক। এতে পরীমনির সঙ্গে জুটি বেঁধেছেন সাইমন সাদিক।

কিউএনবি/অনিমা/১১ ডিসেম্বর ২০২৩,/বিকাল ৩:৪১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit