রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৭:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
‘পাঁচ মাসে গণতান্ত্রিক পুনর্গঠন ও অর্থনৈতিক খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে সরকার’ হালান্ডদের বিপক্ষে বাজি হেরে হাডসন নদীতে নৌকা বাইলেন রুনি ভারতের ৭২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার: সেরা অভিনেতা-অভিনেত্রীসহ বিজয়ীদের পুরো তালিকা পাল্টা হামলায় ইরান কী করতে পারে, তার উদাহরণ কুয়েত : বিশ্লেষণ অগ্নিকাণ্ডে দম্পতির সঙ্গে পুড়ে মারা গেল ৭৩টি বিড়াল ইরান কেন এবার জর্ডানকে টার্গেট করল? আপ্লুত মেসি, ইনস্টা-ভিডিওতে কি বার্তা দিলেন? আগস্টে ‘প্রবাসী কার্ড’ প্রকল্পের কাজ চালু করবে সরকার সেই দুঃখ গাঁথা অমরত্বের তুলিতে মুছবার সুযোগ লিও’র সামনে সংঘাত-অভ্যুত্থান গুঞ্জনের মধ্যে ইরানি নেতাদের ওপর চড়াও কট্টরপন্থিরা

নতুন পোস্টে কি ঐশ্বরিয়াকেই ইঙ্গিত করলেন অমিতাভ?

Reporter Name
  • Update Time : সোমবার, ১১ ডিসেম্বর, ২০২৩
  • ১৯২ Time View

বিনোদন ডেস্ক : ঐশ্বরিয়া-অভিষেকের বিচ্ছেদের গুঞ্জনটি ক্রমশ ডালপালা ছড়াচ্ছে। গত ১ নভেম্বর নিজের ৫০তম জন্মদিন একাই কাটিয়েছিলেন সাবেক বিশ্বসুন্দরী। দিন দিন নাকি বচ্চনদের সঙ্গে দূরত্ব বাড়ছে ঐশ্বরিয়া রাই বচ্চনের। যদিও ননদের ছেলে অগস্ত্যের ছবি ‘দি আর্চিজ়’-এর প্রিমিয়ারে গোটা বচ্চন পরিবারের সঙ্গে দেখা গিয়েছিল ঐশ্বরিয়াকে।

কিন্তু তার দিন কয়েকের মধ্যেই পুত্রবধূ ঐশ্বরিয়াকে নাকি সামাজিক মাধ্যমে আনফলো করে দিয়েছেন অমিতাভ বচ্চন। স্বাভাবিকভাবেই জল্পনা— তবে কি বচ্চন পরিবারের দরজা ঐশ্বরিয়ার জন্য বন্ধ হওয়ার উপক্রম? 

এর মাঝেই এক্স হ্যান্ডেলে ইঙ্গিতপূর্ণ বার্তা দিলেন বিগ বি। এক্স-এর দেয়ালে চশমা চোখে নিজের একটা সাদাকালো ছবি পোস্ট করেন অমিতাভ। সেখানে বেশ গভীর চিন্তায় মগ্ন তিনি। ক্যাপশনে লেখেন— ‘সব বলা হয়ে গেছে, সব কাজ শেষ… তা হলে চলুন কাজ সম্পন্ন করুন, যা করার করে ফেলুন…’।

অমিতাভ বচ্চন সোশ্যাল মিডিয়ায় মাত্র ৭৪ জনকে ফলো করেন। বিগ বির এই ফলো করা ব্যক্তিদের তালিকায় আছেন সালমান খান, অভিষেক বচ্চন, ক্যাটরিনা কাইফ, দীপিকা পাড়ুকান, আলিয়া ভাট, বিরাট কোহলি, শ্বেতা বচ্চন নন্দা, নব্যা নভেলি নন্দা প্রমুখ। জয়া ইনস্টায় নেই। সুতরাং বচ্চন পরিবারের একমাত্র ঐশ্বরিয়াকেই ফলো করেন না অমিতাভ। অন্যদিকে ঐশ্বরিয়া রাই বচ্চন মাত্র একজনকেই সোশ্যাল মিডিয়ায় ফলো করেন, তিনি তার স্বামী অভিষেক বচ্চন।

২০০৭ সালে অভিষেককে বিয়ে করেন ঐশ্বরিয়া। বিয়ের পর থেকে শ্বশুর-শাশুড়ির সঙ্গে এক বাড়িতেই সংসার করেছেন তিনি। দেখতে দেখতে ১৬ বছরের দাম্পত্য কাটিয়ে ফেলেছেন তারা।

কিউএনবি/অনিমা/১১ ডিসেম্বর ২০২৩,/বিকাল ৩:৩৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit