বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন
শিরোনাম
বাংলাদেশ থাইল্যান্ডে রপ্তানিযোগ্য পণ্যের বৈচিত্র্য বাড়াতে আগ্রহী : বাণিজ্যমন্ত্রী চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা ২৭ জুলাই থেকে শুরু ‘মাদকের মামলায় ফাঁসিয়ে দেব’, আন্দোলনকারীদের হুমকির অভিযোগে মুম্বাই পুলিশ সদস্য বরখাস্ত তিন হাজার বছরের পুরোনো গহনা পরে সমালোচনার মুখে জেনডেয়া উত্তেজনা বাড়িয়ে তাইওয়ান প্রণালিতে সরাসরি গোলাবর্ষণের মহড়া চীনের কারাগারে জিয়াউর রহমান হত্যা মামলার আসামি মোজাফফর প্রশ্নপত্র ফাঁসকারীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না : মোদি হামাস সদস্যদের রাখা কারাগারের অংশ ঘিরে কুমির রাখার জন্য পরিখা খনন শুরু করেছে ইসরায়েল প্রশ্নপত্র ফাঁসের শাস্তি নিশ্চিতে দ্রুত বিচার আদালত গড়ে তোলার ঘোষণা মোদির পিকঅ্যাক্স পাহাড় ঘিরে ট্রাম্পের এতো আগ্রহ কেন?

আনসারুল্লাহ বাংলা টিমের প্রশিক্ষকসহ ৬ সদস্য আটক

Reporter Name
  • Update Time : সোমবার, ১১ ডিসেম্বর, ২০২৩
  • ৩৩০ Time View

ডেস্কনিউজঃ নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ‘আনসার আল ইসলাম বা আনসারুল্লাহ বাংলা টিম’ (এবিটি) এর ছয় সদস্যকে আটক করেছে র‌্যাব। তারা দেশের বিভিন্ন এলাকায় নাশকতার পরিকল্পনা করছিলেন বলে জানিয়েছে সংস্থাটি। নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে গতকাল রবিবার রাতে তাদের আটক করা হয়।

আটককৃতদের মধ্যে আছেন, সংগঠনটির আশুলিয়া, সাভার, মানিকগঞ্জ, গাজীপুর ও ময়মনসিংহ অঞ্চলের প্রধান সমন্বয়কারী ও প্রশিক্ষণ শাখার প্রধান আব্দুর রাজ্জাক ওরফে ইসহাক ওরফে সাইবা।

অন্যরা হলেন, শরিফুল ইসলাম মুরাদ (৩১), আশিকুর রহমান উসাইমান (২৭), মুহাম্মদ জাকারিয়া আবরার (২৪), আল আমিন (২৪) ও আবু জর মারুফ (১৮)। র‌্যাব বলছে, আটককৃতদের কাছে থেকে বিপুল পরিমাণ জিহাদী ও উগ্রবাদী বই এবং অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

র‌্যাবের ভাষ্য, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানিয়েছেন, তারা নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ‘আনসার আল ইসলাম’-এর সদস্য। তারা আফগানিস্থানে তালেবানের উত্থানে উদ্বুদ্ধ হয়ে আল কায়েদা মতাদর্শের জঙ্গি সংগঠন ‘আনসার আল ইসলাম’ এর কার্যক্রম পরিচালনা করছিলেন।

এ উদ্দেশে সংগঠনের সদস্যদের তারা বিভিন্ন উগ্রবাদী বই, মুসলমানদের ওপর নির্যাতন ও উগ্রবাদী নেতাদের বক্তব্যের ভিডিও সরবরাহ করতেন। এছাড়াও তারা সংগঠনের কার্যক্রম পরিচালনার জন্য ভুল তথ্য প্রদান করে আত্মীয়-স্বজন, বিভিন্ন মাদ্রাসা ও সদস্যদের কাছে থেকে নিয়মিত অর্থ সংগ্রহ করতেন।

র‌্যাব জানিয়েছে, আটককৃতরা পার্শবর্তী বিভিন্ন দেশের সমমনা ব্যক্তিদের সঙ্গে সামাজিক যোগাযোগের মাধ্যম ব্যবহার করে যোগাযোগ রাখতেন। তারা সংগঠনের সদস্যদের তথাকথিত হিজরতের উদ্দেশে বিভিন্ন প্রশিক্ষণের জন্য অবৈধ পথে পার্শ্ববর্তী দেশে পাঠাতেন বলেও জানা গেছে।

আটক হওয়া আব্দুর রাজ্জাক দাখিল পাশ। ২০১৫ সালে সংগঠনের শীর্ষ স্থানীয় নেতাদের মাধ্যমে উগ্রবাদে উদ্বুদ্ধ হয়ে আনসার আল ইসলামে যোগদান করেন। সংগঠনে যোগদানের পর তিনি বিভিন্ন পেশার আড়ালে দাওয়াতী কার্যক্রম পরিচালনা করতেন। পরে আশুলিয়া, সাভার, মানিকগঞ্জ, গাজীপুর ও ময়মনসিংহ বিভাগের প্রধান সমন্বয়ক এবং প্রশিক্ষণ শাখার প্রধানের দায়িত্বপ্রাপ্ত হন। রাজ্জাকের সঙ্গে আনসার আল ইসলামের বর্তমান আমিরের সরাসরি যোগাযোগ রয়েছে বলেও জানিয়েছে র‌্যাব।

র‌্যাব জানায়, রাজ্জাকের নির্দেশনায় শরিফুল সংগঠনের বেশকিছু সদস্যকে তথাকথিত হিজরত ও বিভিন্ন ধরণের প্রশিক্ষণের জন্য অবৈধ পথে পার্শ্ববর্তী দেশে পাঠিয়েছিলেন। তাদের মধ্যে চারজন চলতি বছরের মাঝামাঝিতে গ্রেপ্তার হন। শরিফুল কাশিমপুর কারাগারে থাকা আনসার আল ইসলামের সদস্যদের সঙ্গে নিয়মিত দেখা করতেন এবং আত্মীয়-স্বজনদের দেখা করিয়ে দিতেন।

আটক বাকিদের পরিচয় সম্পর্কে র‌্যাব জানিয়েছে, আশিকুর সংগঠনের ঢাকা ও ময়মনসিংহ জেলার অন্যতম প্রধান সেকশন চিফ। জাকারিয়া আবরার ভ্রাম্যমাণ রকমারি ব্যবসার আড়ালে সংগঠনের দাওয়াতি কার্যক্রম ও নতুন সদস্য সংগ্রহের কাজ করতেন।

কিউএনবি/বিপুল/ ১১,১২,২০২৩/ দুপুর ২.৩৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit