রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৭:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
‘পাঁচ মাসে গণতান্ত্রিক পুনর্গঠন ও অর্থনৈতিক খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে সরকার’ হালান্ডদের বিপক্ষে বাজি হেরে হাডসন নদীতে নৌকা বাইলেন রুনি ভারতের ৭২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার: সেরা অভিনেতা-অভিনেত্রীসহ বিজয়ীদের পুরো তালিকা পাল্টা হামলায় ইরান কী করতে পারে, তার উদাহরণ কুয়েত : বিশ্লেষণ অগ্নিকাণ্ডে দম্পতির সঙ্গে পুড়ে মারা গেল ৭৩টি বিড়াল ইরান কেন এবার জর্ডানকে টার্গেট করল? আপ্লুত মেসি, ইনস্টা-ভিডিওতে কি বার্তা দিলেন? আগস্টে ‘প্রবাসী কার্ড’ প্রকল্পের কাজ চালু করবে সরকার সেই দুঃখ গাঁথা অমরত্বের তুলিতে মুছবার সুযোগ লিও’র সামনে সংঘাত-অভ্যুত্থান গুঞ্জনের মধ্যে ইরানি নেতাদের ওপর চড়াও কট্টরপন্থিরা

ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলা ব্যর্থ করে দিল সিরিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা

Reporter Name
  • Update Time : সোমবার, ১১ ডিসেম্বর, ২০২৩
  • ২২১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ার রাজধানী দামেস্কে লক্ষ্য করে ইসরায়েলের চালানো নতুন আগ্রাসন ব্যর্থ করে দিয়েছে সিরিয়ার আকাশ প্রতিরক্ষা বাহিনী। 

রবিবার রাতে ইসরাইলের বর্বর সামরিক বাহিনী এই আগ্রাসন চালায়।

সিরিয়ার সামরিক সূত্রের বরাত দিয়ে রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানিয়েছে, অধিকৃত গোলান মালভূমির দিক থেকে ইসরায়েলিরা স্থানীয় সময় রাত ১১টা ৫ মিনিটের দিকে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। তবে সিরিয়ার সামরিক বাহিনী ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে বেশিরভাগ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে সক্ষম হয়। সানা জানিয়েছে, এই হামলায় সামান্য কিছু বস্তুগত ক্ষয়ক্ষতি হয়েছে।

চলতি ডিসেম্বর মাসের প্রথম দিকে ইসরায়েল অধিকৃত গোলান মালভূমি থেকে সিরিয়ার ওপর আরেকটি আগ্রাসন চালিয়েছিল। এর এক সপ্তাহ আগে দামেস্ক আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে ইসরায়েল হামলা চালায়, যার কারণে বিমানবন্দরটি ব্যবহারের অযোগ্য হয়ে পড়ে।

গত সাত অক্টোবরের পর থেকে ইসরায়েল ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় বর্বর আগ্রাসন চালাচ্ছে। এর মধ্যেই সিরিয়ায় হামলা জোরদার করেছে দখলদার ইসরায়েল। তাদের হামলায় সিরিয়ায় কর্মরত ইরানের দু’জন শীর্ষ পর্যায়ের সামরিক উপদেষ্টা নিহত হয়। এ হামলার পর ইরান বলেছে- তারা এর প্রতিশোধ নেবে। সূত্র: প্রেসটিভি

কিউএনবি/অনিমা/১১ ডিসেম্বর ২০২৩,/দুপুর ২:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit