সোমবার, ১৮ মে ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন
শিরোনাম
প্রধানমন্ত্রীর সভপতিত্বে এনইসি’র সভা শুরু গজারিয়ায় নানা বাড়ির আঙিনায় কারিনার দাফন সম্পন্ন হরমুজ প্রণালির পূর্ণ সামরিক নিয়ন্ত্রণ নিল ইরান শেষ ম্যাচেই সৌদি লিগের ভাগ্য নির্ধারণ, বর্ষসেরার তালিকায় রোনালদো পৈতৃক সম্পত্তি দখলের অভিযোগ ঠাকুরাকোনায় অসহায় দম্পতির ওপর হামলা, ভাঙচুরের পর বাড়িছাড়া করার অভিযোগ ঘরের মাঠে দিবালার সম্ভাব্য শেষ ম্যাচ, স্ট্যান্ডিং অভিয়েশনে বিদায় জানালেন সমর্থকরা ঈদুল আজহার তারিখ ঘোষণা করল মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সোমবার সৌদিতে ঈদুল আজহার তারিখ ঘোষণা ৫ বছরের মধ্যে তাইওয়ানে হামলা চালাতে পারে চীন

যুক্তরাষ্ট্রে নির্বাচনের জনমত জরিপে বাইডেনের চেয়ে এগিয়ে ট্রাম্প

Reporter Name
  • Update Time : সোমবার, ১১ ডিসেম্বর, ২০২৩
  • ১২৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের দৌড়ে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের চেয়ে এগিয়ে আছেন।  শনিবার ওয়াল স্ট্রিট জার্নাল–এ প্রকাশিত এক জরিপে এমন আভাস পাওয়া গেছে। আগামী বছর দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে।

প্রথমবারের মতো ২০২৪ সালে হোয়াইট হাউসে যাওয়ার দৌড়ে বাইডেনের চেয়ে এগিয়ে আছেন সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প।  এর আগে গত নভেম্বর মাসে নিউইয়র্ক টাইমস–এর এক জরিপেও বাইডেনের চেয়ে এগিয়ে ছিলেন ট্রাম্প। সে সময় বাইডেনের চেয়ে ৪৪ থেকে ৪৮ শতাংশ এগিয়ে ছিলেন ট্রাম্প।

ওয়াল স্ট্রিট জার্নাল–এর জরিপে দেখা গেছে, প্রেসিডেন্ট হিসেবে বাইডেন কম ভোট পাবেন। তিনি পেয়েছেন ৪৩ শতাংশ ভোট, অপর দিকে ট্রাম্প পেয়েছেন ৪৭ শতাংশ। অর্থাৎ বাইডেনের চেয়ে ট্রাম্প ৪ শতাংশ ভোট বেশি পেয়েছেন।

আগামী নির্বাচনে আবার অংশ নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের সবচেয়ে বেশি বয়সী প্রেসিডেন্ট জো বাইডেন (৮১)। তবে তার দল ডেমোক্রেটিক পার্টির অবশ্য এতে সায় নেই। এ ক্ষেত্রে বাইডেনের বয়সকেই প্রধান অন্তরায় হিসেবে দেখছে তার দল। এ কারণে ভোটাররা মুখ ফিরিয়ে নিতে পারেন বলে আশঙ্কা তাদের। অপর দিকে রিপাবলিকান পার্টির হয়ে প্রেসিডেন্ট পদে ট্রাম্পের লড়াইয়ের সম্ভাবনা রয়েছে প্রায় ৫০ শতাংশ। তবে এ ক্ষেত্রে ট্রাম্পের বিরুদ্ধে চলমান মামলাগুলো বাধা হয়ে দাঁড়াতে পারে। জর্জিয়া অঙ্গরাজ্যের নির্বাচনে হস্তক্ষেপের চেষ্টা, হোয়াইট হাউসের নথি হারানোসহ একাধিক মামলা যুক্তরাষ্ট্রের আদালতে বিচারাধীন।

কিউএনবি/অনিমা/১১ ডিসেম্বর ২০২৩,/দুপুর ২:০৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit