বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
৩৫ বছরের পর কেউ আইনজীবী হতে পারবেন না: আইনমন্ত্রী জুলাই গণহত্যার বিচারের ভয়েই প্রবাসে বসে উসকানি-সন্ত্রাস চালাচ্ছে আওয়ামী লীগ: আসিফ মাহমুদ ‘পাঁচ দিন ভালো ক্রিকেট খেলা আমাদের জন্য নতুন অভিজ্ঞতা’ ইসরাইলের সহায়তার প্রস্তাবে যা জানালেন সৌদি যুবরাজ পার্বত্য চট্টগ্রামবিষয়ক ১৯ সদস্যের জাতীয় কমিটি পুনর্গঠন, সভাপতি প্রধানমন্ত্রী আটোয়ারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ পালিত সচিবালয়ে ৬ নম্বর ভবনে অগ্নিকাণ্ড বাধ্যতামূলক অবসরে পাঠানো কর্মকর্তাদের তালিকা চাইল সংসদীয় কমিটি ঘুমন্ত ভগ্নিপতিকে ছুরিকাঘাতে হত্যা, শ্যালক গ্রেপ্তার নওগাঁয়  চলন্ত পাওয়ার টিলারের নিচে পড়ে শিশুর মৃত্যু

বেশি দামে পেঁয়াজ বিক্রি করায় ৪ ব্যবসায়ীকে জরিমানা

তোবারক হোসেন খোকন দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি ।
  • Update Time : রবিবার, ১০ ডিসেম্বর, ২০২৩
  • ১৯৫ Time View

তোবারক হোসেন খোকন দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে বেশি দামে পেঁয়াজ বিক্রি করার অপরাধে চার ব্যবসায়ীকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এতে চার মামলায় ১৬ হাজার টাকা জরিমানা করা হয়। আজ রোববার দুপুরে পৌরশহরের বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করেন নেত্রকোনা জেলা ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ওসমান গনী।

অভিযান সূত্রে জানা গেছে, বেশি দামে পেঁয়াজ বিক্রি, মূল্যতালিকা সঠিকভাবে সংরক্ষণ না করা এবং পণ্য কেনার পাকা রসিদ সংরক্ষণ না করার অপরাধে মেসার্স দুলাল চন্দ্র পাল, মেসার্স মতিন্দ্র চন্দ্র পাল, হাফিজ ভান্ডার ও গোপাল চন্দ্র পাল নামীয় চার ব্যবসায়ী প্রতিষ্ঠান থেকে মোট ১৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

নেত্রকোনা জেলা ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ওসমান গনী বলেন, আজ দুপুরে দুর্গাপুর পৌরশহরের বিভিন্ন্ এলাকায় এ অভিযান পরিচালিত হয়। এ সময় চার পেঁয়াজ ব্যবসায়ীকে ১৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এই অভিযান অব্যাহত থাকবে। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. আলী আকবর, দুর্গাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. লিটন মিয়া।

 

 

কিউএনবি/আয়শা/১০ ডিসেম্বর ২০২৩,/সন্ধ্যা ৬:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit