সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন

প্রকৃতির ডাকে ঘর থেকে বাহির হতেই কিশোরীকে মুখ চেপে জঙ্গলে নিয়ে ধর্ষন চেষ্টা

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি ।
  • Update Time : রবিবার, ১০ ডিসেম্বর, ২০২৩
  • ১৭৭ Time View

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের কালীগঞ্জে ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থীকে (১৪) ধর্ষণের অভিযোগ উঠেছে নাহিদ ইসলাম (১৭) নামে এক কিশোরের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। রোববার (১০ ডিসেম্বর) বিকেলে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমতিয়াজ কবির এ তথ্য নিশ্চিত করেন। অভিযুক্ত নাহিদ ইসলাম (১৭) ওই উপজেলার কাকিনা ইউনিয়নের হরবানীনগর এলাকার মিলন মিয়ার ছেলে।

অভিযোগ স্থানীয় সূত্র জানাযায়, ভুক্তভোগী শিক্ষার্থীর বাড়ি উপজেলার কাকিনা ইউনিয়নের হরবানীনগর এলাকায়। নাহিদ ইসলাম গত রোববার (২৬ নভেম্বর) সন্ধ্যায় তাদের বাড়ির পাশে ওঁৎ পেতে থাকে। প্রকৃতির ডাকে ওই কিশোরী ঘর থেকে বাহির হলে মুখ চেপে ধরে পাশের জঙ্গলে নিয়ে জোরকরে বিবস্ত্র করে তাকে ধর্ষণের চেষ্টা করে। এ সময় মেয়েটির চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে আসলে নাহিদ কিশোরীকে ছেড়ে দৌড়ে পালিয়ে যায়। এ ঘটনায় কিশোরীর বাবা বাদী হয়ে ওই দিন রাতে থানায় ধর্ষণ চেষ্টার অভিযোগ দায়ের করেছেন।

এ বিষয় কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ কবির বলেন, আমরা ধর্ষণে চেষ্টার একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করা হয়েছে। আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

 

 

কিউএনবি/আয়শা/১০ ডিসেম্বর ২০২৩,/বিকাল ৫:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit