মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন

রাবির হলকক্ষে শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু

Reporter Name
  • Update Time : রবিবার, ১০ ডিসেম্বর, ২০২৩
  • ২৩৯ Time View

ডেস্ক নিউজ : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ফুয়াদ আল খতিব নামে এক শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু হয়েছে। 

রবিবার বিশ্ববিদ্যালয়ের শহীদ শামসুজ্জোহা হলে এ ঘটনা ঘটে। 

ফুয়াদ আল খতিব বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থী। শহীদ শামসুজ্জোহা হলের ১৮৪ নম্বর কক্ষের আবাসিক ছাত্র ছিল। 

এ বিষয়ে প্রাধ্যক্ষ অধ্যাপক একরামুল ইসলাম জানান, গতকাল শনিবার রাতে বাড়ি থেকে ফিরে হলকক্ষে অবস্থান করছিলেন ফুয়াদ। কিন্তু দুপুর পর্যন্ত কক্ষ থেকে বের না হওয়ায় শিক্ষার্থীরা দরজা খুলে ভিতরে প্রবেশ করেন এবং তাকে ডাকেন। কিন্তু কোন সাড়াশব্দ পাওয়া না গেলে এবং শরীর ঠান্ডা দেখে আমাকে জানান। তখন আমি ঘটনাস্থলে যাই এবং রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

তিনি জানান, এ শিক্ষার্থী সিঙ্গেল কক্ষে থাকতেন। তার কক্ষের দরজা খোলা ছিল।আশপাশের কক্ষের কোনো শিক্ষার্থীও তার মৃত্যুর বিষয়ে কিছু জানে না। ময়নাতদন্তের পর মৃত্যুর রহস্য জানা যাবে বলে জানান প্রাধ্যক্ষ। 

হলের শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, মৃত শিক্ষার্থী ফুয়াদের বাড়ি গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলায়। তার পিতার নাম আমিনুল ইসলাম।

কিউএনবি/অনিমা/১০ ডিসেম্বর ২০২৩,/সন্ধ্যা ৭:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit