বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
৩৫ বছরের পর কেউ আইনজীবী হতে পারবেন না: আইনমন্ত্রী জুলাই গণহত্যার বিচারের ভয়েই প্রবাসে বসে উসকানি-সন্ত্রাস চালাচ্ছে আওয়ামী লীগ: আসিফ মাহমুদ ‘পাঁচ দিন ভালো ক্রিকেট খেলা আমাদের জন্য নতুন অভিজ্ঞতা’ ইসরাইলের সহায়তার প্রস্তাবে যা জানালেন সৌদি যুবরাজ পার্বত্য চট্টগ্রামবিষয়ক ১৯ সদস্যের জাতীয় কমিটি পুনর্গঠন, সভাপতি প্রধানমন্ত্রী আটোয়ারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ পালিত সচিবালয়ে ৬ নম্বর ভবনে অগ্নিকাণ্ড বাধ্যতামূলক অবসরে পাঠানো কর্মকর্তাদের তালিকা চাইল সংসদীয় কমিটি ঘুমন্ত ভগ্নিপতিকে ছুরিকাঘাতে হত্যা, শ্যালক গ্রেপ্তার নওগাঁয়  চলন্ত পাওয়ার টিলারের নিচে পড়ে শিশুর মৃত্যু

নোয়াখালীতে ব্যাংকে ঢুকে অস্ত্র ঠেকিয়ে টাকা লুটের চেষ্টা, আটক-১

Reporter Name
  • Update Time : রবিবার, ১০ ডিসেম্বর, ২০২৩
  • ১৭২ Time View
নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর চাটখিলে দেশীয় অস্ত্র ঠেকিয়ে ব্যাংকের টাকা লুট করে নেওয়ার চেষ্টাকালে এক ব্যক্তিকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। রোববার (১০ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে উপজেলার রামনারায়নপুর কৃষি ব্যাংক শাখায় এ ঘটনা ঘটে। আটক আব্দুল মজিদ (৫০) একই উপজেলার শাহাপুর ইউনিয়নের মমিনপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে।   

রামনারায়নপুর কৃষি ব্যাংক শাখার ম্যানেজার অলোক কুমার বিশ্বাস অভিযোগ করে বলেন, দুপুর দেড়টার দিকে মাস্ক পরে টুপি মাথায় দিয়ে ব্যাংককে ঢুকেন আব্দুল মজিদ নামে এক ব্যক্তি। ৩০-৩৫ সেকেন্ড পর তিনি ছুরি আর হাতুড়ি নিয়ে ক্যাশে ঢুকে পড়েন। এরপর তিনি ব্যাংকের কাশিয়্যারকে ছুরি দেখিয়ে ভয় দেখান। পরে তিনি ক্যাশের টাকা লুট করে নিতে ক্যাশিয়ারের সাথে ধস্তাধস্তি শুরু করেন। ওই সময় সে ব্যাংকের সিকিউরিটি গার্ড শাহ আলমকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। স্থানীয় লোকজন তাকে ধাওয়া করে আটক করে পুলিশে সোপর্দ করে। আহত সিকিউরিটি গার্ডকে উদ্ধার করে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।  

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমদাদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃত মজিদকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। ব্যাংক কর্তৃপক্ষের লিখিত অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

 

কিউএনবি/আয়শা/১০ ডিসেম্বর ২০২৩,/বিকাল ৫:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit