সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
নোয়াখালীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ৫ লাখ টাকা লুট মাটিরাঙ্গায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্টিত। দেবীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা নওগাঁর মহাদেবপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান শীর্ষক আলোচনা সভা ও শিক্ষক সমাবেশ নোয়াখালীতে চিকিৎসকের অবহেলায় মা-নবজাতকের মৃত্যু, সর্বোচ্চ শাস্তির দাবি খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় দোয়া ও মিলাদ বোচাগঞ্জের জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নওগাঁয় জাতীয় মৎস্য সপ্তাহ শুরু ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন ফুলবাড়ীতে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন॥

 মাদক কারবারে বাধা দেওয়ায় বিআরডিবি কর্মকর্তাকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার-১

Reporter Name
  • Update Time : রবিবার, ১০ ডিসেম্বর, ২০২৩
  • ১৫৭ Time View
নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সদর উপজেলায়  বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড বিআরডিবির কর্মকর্তা হুমায়ন কবির মুকুল হত্যা মামলার অন্যতম আসামি মো.ওমরকে (২৩) গ্রেপ্তার করেছে র‍্যাব-১১। গ্রেপ্তারকৃত মো.ওমর সদর উপজেলার এওজবালিয়া গ্রামের জাহাঙ্গীর ছেলে। শনিবার (৯ ডিসেম্বর) রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১১ সিপিসি-৩ নোয়াখালী ক্যাম্পের সহকারি পুলিশ সুপার স্কোয়াড কমান্ডার মো.গোলাম মোর্শেদ। এর আগে, একই দিন সকালের দিকে গোপন সংবাদের ভিত্তিতে নারায়ণগঞ্জের সোনারগাঁও থানার কাঁচপুর ব্রিজ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।  

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নিহত মুকুল বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড বিআরডিবির একটি বাড়ি একটি খামার প্রকল্পের নোয়াখালী সেনবাগের মাঠ সহকারী পদে কর্মরত ছিলেন। গ্রেপ্তারকৃত ওমর ও মামলার অপর আসামিরা এলাকার চিহিৃত মাদক কারবারি। তাদের মাদক কারবারে ভিকটিম বাধা দেওয়ায় ভিকটিমের প্রতি আসামিদের ক্ষোভ সৃষ্টি হয়। গত ১ অক্টোবর সকালে আসামি কামাল ভিকটিমকে প্রকাশ্য বাজারে মেরে ফেলার হুমকি দেয়। পরে একই দিন বেলা ১১টার দিকে সদর উপজেলার সাহেবের হাট বাজারে মুকুলের উপর হামলা করে ধারালো অস্ত্র দিয়ে ভিকটিমের মাথা সহ শরীলের বিভিন্ন স্থানে কুপিয়ে গুরুত্বর রক্তাক্ত জখম করে। একপর্যায়ে মুকুল চিকিৎসাধীন অবস্থায় গত ১৭ নভেম্বর সকালেচিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করে।

কিউএনবি/অনিমা/১০ ডিসেম্বর ২০২৩/দুপুর ২:৪৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit