সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১২:৩১ অপরাহ্ন
শিরোনাম
নোয়াখালীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ৫ লাখ টাকা লুট মাটিরাঙ্গায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্টিত। দেবীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা নওগাঁর মহাদেবপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান শীর্ষক আলোচনা সভা ও শিক্ষক সমাবেশ নোয়াখালীতে চিকিৎসকের অবহেলায় মা-নবজাতকের মৃত্যু, সর্বোচ্চ শাস্তির দাবি খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় দোয়া ও মিলাদ বোচাগঞ্জের জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নওগাঁয় জাতীয় মৎস্য সপ্তাহ শুরু ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন ফুলবাড়ীতে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন॥

নোয়াখালীতে মিনি ট্রাক- সিএনজি সংঘর্ষে নিহত-১

Reporter Name
  • Update Time : রবিবার, ১০ ডিসেম্বর, ২০২৩
  • ১২১ Time View
নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সদর উপজেলায় মিনি ট্রাক ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক ব্য্যক্তি নিহত হয়েছে। এ সময় আরও তিনি সিএনজি যাত্রী আহত হয়।নিহত ফখরুল ইসলাম (৫৫) লক্ষীপুরের রামগতি উপজেলার মৃত আলাম মিয়ার ছেলে।রোববার (১০ ডিসেম্বর) সকাল পৌনে ১০টার দিকে উপজেলার ৬নং নোয়াখালী ইউনিয়নের সোনাপুর টু চেয়ারম্যান ঘাট সড়কের মান্নান নগর চৌরাস্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা আক্তার হোসেন জানায়, সকাল ৯টার দিকে রামগতি থেকে সোনাপুর বাজারের উদ্দেশ্যে সিএনজি যোগে রওয়ানা দেন ফখরুল।   যাত্রা পথে অটোরিকশাটি মন্নান নগর চৌরাস্তা এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি মিনি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।     পরে স্থানীয় লোকজন আহত অবস্থায় ফখরুলকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের মরদেহ নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।  

কিউএনবি/অনিমা/১০ ডিসেম্বর ২০২৩/দুপুর ২:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit