মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন

প্রাথমিকে শিক্ষক নিয়োগের প্রথম ধাপের ফল ২৪ ডিসেম্বরের মধ্যে

Reporter Name
  • Update Time : শনিবার, ৯ ডিসেম্বর, ২০২৩
  • ১৪২ Time View

ডেস্ক নিউজ : সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের প্রথম ধাপের পরীক্ষা গতকাল শুক্রবার শেষ হয়েছে। আগামী ২৪ ডিসেম্বরের মধ্যে এ পরীক্ষার ফল প্রকাশ করা হতে পারে বলে জানিয়েছেন প্রাথমিক ও‌ গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহমেদ। তিনি সংবাদমাধ্যমকে বলেন,  এবার আমাদের সিদ্ধান্ত হলো পরীক্ষা শেষ হওয়ার ১০ কার্যদিবসের মধ্যে ফল প্রকাশ করা। আশা করছি এই সময়সীমা শেষ হওয়ার আগেই ফল প্রকাশ করতে পারব।

এই হিসাবে আগামী ২৪ ডিসেম্বরের মধ্যে প্রথম ধাপের ফল প্রকাশ করা হবে। প্রসঙ্গত, শুক্রবার সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত প্রথম ধাপে রংপুর, সিলেট ও বরিশাল বিভাগের ১৮ জেলায় একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হয়। জেলাগুলো হলো রংপুর, গাইবান্ধা, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর, সিলেট, হবিগঞ্জ, সুনামগঞ্জ ও মৌলভীবাজার। এসব জেলায় মোট কেন্দ্র ছিল ৫৩৫টি। আর পরীক্ষার কক্ষ সংখ্যা ছিল আট হাজার ১৮৬টি। তিন বিভাগে এবার মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৩ লাখ ৬০ হাজার ৬৯৭ জন।

 

 

কিউএনবি/আয়শা/০৯ ডিসেম্বর ২০২৩,/সন্ধ্যা ৬:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit