শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন
শিরোনাম
জয়পুরহাটে ১০ দিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬ এর উদ্বোধন জয়পুরহাট জেলা এনসিপির আহ্বায়ক গোলাম কিবরিয়া তাপসের পদত্যাগ মধ্যপ্রাচ্য ভ্রমণে নাগরিকদের সতর্ক করলো যুক্তরাষ্ট্র গাড়িচালকের সঙ্গে প্রেম, স্বামীর ২০ লাখ টাকা হাতাতে ঘুমের ওষুধ খাইয়ে বিছানায় ছাড়লেন বিষধর সাপ! বিশ্বকাপ জিতলেই অবসর নেব : কুকুরেলার বিশ্বকাপে আর্জেন্টিনার গোলের দাপট, রক্ষণে অপ্রতিদ্বন্দ্বী স্পেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম ঢাবি অধ্যাপক নাজমুন নাহার মারা গেছেন সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী বিশ্বকাপের হতাশা ভুলে অবশেষে অনুশীলনে নেইমার

‘আইপিএল খেললে ১৫ কোটি টাকা পেতাম’

Reporter Name
  • Update Time : শনিবার, ৯ ডিসেম্বর, ২০২৩
  • ৭৪ Time View

স্পোর্টস ডেস্ক : এখন যদি আমি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলতাম তাহলে ১৫ কোটি টাকা পেতাম। এমনটি বলেছেন ভারতের সাবেক প্রধান কোচ রবি শাস্ত্রী। ক্রিকেট থেকে অবসরে ধারাভাষ্য পেশায় জড়িয়ে যাওয়া ভারতের সাবেক এই তারকা ক্রিকেটার বলেন, ‘এখন যদি আমি আইপিএল খেলতাম অনায়াসে ১৫ কোটি টাকা পেতাম। শুধু তাই নয়, আমি থাকতাম দলের অধিনায়ক।’

১৯৮১ সাল থেকে ১৯৯২ পর্যন্ত ভারতীয় দলের হয়ে ১২ বছর ক্রিকেট খেলেন রবি শাস্ত্রী। পেশাদার ক্রিকেটার হিসেবে ৮০টি টেস্ট আর ১৫০টি ওয়ানডে ম্যাচ খেলেন এই তারকা অলরাউন্ডার। শাস্ত্রী ব্যাট হাতে সংগ্রহ করেন ৬ হাজার ৯৩৮ রান, আর বল হাতে ‍শিকার করেন ২৮০ উইকেট। 

ক্রিকেট থেকে অবসরে ধারাভাষ্য় পেশায় জড়িয়ে যাওয়ার পর প্রায় সাত বছর রবি শাস্ত্রী ছিলেন ভারতীয় দলের সাপোর্ট স্টাফ। প্রথমে ছিলেন ভারতীয় ক্রিকেট দলের টিম ডিরেক্টর। এরপর ভারতীয় দলের প্রধান কোচের দায়িত্বও সামলান তিনি। গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের পর ভারতীয় ক্রিকেট দলের প্রধান কোচের চাকরি ছেড়ে দেন রবি শাস্ত্রী। তারপর থেকে ধারাভাষ্য দিয়ে যাচ্ছেন তিনি। আসন্ন আইপিএলেও ধারাভাষ্য পেশায় দেখা যাবে ভারতীয় সাবেক এই তারকাকে।

 

কিউএনবি/আয়শা/০৮ ডিসেম্বর ২০২৩,/দুপুর ১:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit