বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন
শিরোনাম
সাহিত্যে নোবেল পেলেন কানাডার কবি ও প্রাবন্ধিক অ্যান কারসন নবীওয়ালা কাজ দাওয়াতে তাবলিগ উলিপুরে নজরুল বর্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আশুলিয়ায় পানির ট্যাংকির পাশে প্রবাসীর স্ত্রীর লাশ ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী মাটিরাঙ্গায় ৯ দুর্গাপূজা মণ্ডপে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সাড়ে ৫ টন চাল বিতরণ। ‘এই ভালোবাসা তোমার নিজের অর্জিত’—মেসির বিদায়ে রোকুজ্জোর আবেগঘন বার্তা ধোলাইখাল ট্রাকস্ট্যান্ড সরিয়ে নেওয়ার জন্য ডিএসসিসিকে ইশরাকের চিঠি দীর্ঘ দিন বন্ধ থাকার পর সিসিকের নতুন পরিকল্পনায় সিলেট জালালাবাদ সিটি পার্ক র‌্যাঙ্কিংয়ে আরও নিচে নামল ব্রাজিল, আর্জেন্টিনা কততে?

বায়তুল মোকাররমে আজ বিক্ষোভ করবে হেফাজতে ইসলাম

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৮ ডিসেম্বর, ২০২৩
  • ১৭১ Time View

ডেস্কনিউজঃ কারাবন্দী আলেমদের মুক্তি, হেফাজতে ইসলামের নেতা-কর্মীদের নামে করা সব মিথ্যা মামলা প্রত্যাহার এবং শিক্ষাব্যবস্থায় ইসলামের সঙ্গে সাংঘর্ষিক বিষয়গুলো বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ করবে হেফাজতে ইসলাম। আজ শুক্রবার বাদজুমা বায়তুল মোকাররমের উত্তর গেটে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে।

এর আগে বুধবার সকালে রাজধানীর মিরপুরে জামিয়া হুসাইনিয়া আরজাবাদ মাদরাসা মিলনায়তনে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় দায়িত্বশীলদের এক সভায় নেতারা এ সিদ্ধান্ত নেন।

সভায় বলা হয়, দীর্ঘদিন ধরে মাওলানা মামুনুল হকসহ অনেক আলেমকে কারাবন্দী করে রাখা হয়েছে। সর্বজন শ্রদ্ধেয় আলেমদের ন্যূনতম সম্মান দেখানো হচ্ছে না। তারা যতটুকু আইনি সহায়তা পাওয়ার অধিকার রাখেন, সে ক্ষেত্রেও অন্যায়ভাবে বৈষম্য করা হচ্ছে। আলেম সমাজের সাংবিধানিক অধিকার ও মানবাধিকার নির্মমভাবে হরণ করা হচ্ছে।

সভায় আলেমদের সঙ্গে হয়রানিমূলক আচরণ অতিসত্ত্বর বন্ধ করা, কারাবন্দী আলেমদের মুক্তি এবং ২০১৩ সাল থেকে এ পর্যন্ত হেফাজত নেতাদের বিরুদ্ধে করা সব মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়।

নেতাকর্মীদের মুক্তির দাবিতে আগামী ২৮ অক্টোবর ঢাকায় ওলামা-মাশায়েখ সম্মেলন করার ঘোষণা দিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। আজ বৃহস্পতিবার চট্টগ্রামের ফটিকছড়ির বাবুনগর মাদ্রাসায় হেফাজতের নবগঠিত কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠক শেষে হেফাজতের যুগ্ম মহাসচিব মাওলানা মীর ইদ্রিস বলেন, ‘আমরা সরকারের প্রতি নেতাকর্মীদের মুক্তি এবং মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি। ২৮ অক্টোবর ঢাকায় ওলামা মাশায়েখ সম্মেলন হবে। তবে স্থান এখনো ঠিক করা হয়নি। এর আগে যদি নেতাকর্মীদের মুক্তি দেওয়া না হয়, তাহলে সম্মেলন থেকে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।’

বৈঠকে সভাপতিত্ব করেন হেফাজতের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী। এতে আরও উপস্থিত ছিলেন সংগঠনের নেতা আল্লামা মুফতী খলিলুর আহমাদ কাসেমী, মাওলানা মাহফুজুল হক, আল্লামা সালাহ উদ্দিন নানুপুরী, মুফতি জসিম উদ্দিন, মাওলানা আবদুল আউয়াল, ড. আহমদ আব্দুল কাদের, মাওলানা সরোয়ার কামাল আজিজী, মাওলানা জুনায়েদ আল হাবীব, মাওলানা মহিউদ্দিন রাব্বানী, মাওলানা খুরশিদ আলম কাসেমী, মাওলানা আব্দুল কুদ্দুস কাসেমী, মুফতী হাবীবুর রহমান কাসেমী, মুফতি মোবারক উল্লাহ, মাওলানা সাখাওয়াত হোসাইন প্রমুখ।

কিউএনবি/বিপুল/০৮.১২.২০২৩/ দুপুর ১.৪১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit