শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
শিরোনাম
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম ঢাবি অধ্যাপক নাজমুন নাহার মারা গেছেন সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী বিশ্বকাপের হতাশা ভুলে অবশেষে অনুশীলনে নেইমার চীনের বিরুদ্ধে তথ্য চুরির অভিযোগ ট্রাম্পের, তবুও… ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর যে কারণে বোলিং কোটা পূর্ণ করেননি নাহিদ রানা চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক অবিচ্ছেদ্য : মির্জা ফখরুল মাধবদীতে একের পর এক ডাকাতি গৃহকর্তাকে কুপিয়ে খুন  নরসিংদীতে শিশু নির্যাতনের ঘটনায় লতা চাচি গ্রেপ্তার 

বাড্ডায় যাত্রীবাহী বাসে আগুন

Reporter Name
  • Update Time : বুধবার, ৬ ডিসেম্বর, ২০২৩
  • ১৮১ Time View

ডেস্কনিউজঃ রাজধানীর উত্তর বাড্ডায় বৈশাখী পরিবহনের যাত্রীবাহী একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। আজ বুধবার রাত ৭টা ৫৪ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের সদরদপ্তরের ডিউটি অফিসার রোজিনা আক্তার বলেন, ‘রাত ৭টা ৫৪ মিনিটের দিকে রাজধানীর উত্তর বাড্ডা এলাকায় বৈশাখী পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগের খবর পাই। তাৎক্ষণিকভাবে বারিধারা স্টেশন থেকে দুটি ইউনিট পাঠানো হয়েছে। তারা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।’

কীভাবে এ আগুন লেগেছে এবং এতে কেউ হতাহত হয়েছেন কি না সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানাতে পারেননি রোজিনা।

এর আগে আজ বিকেলে রাজধানীর মানিকনগরে একুশে এক্সপ্রেস পরিবহনের তিনটি বাসে আগুন দেওয়া ঘটনা ঘটে।

কিউএনবি/বিপুল/০৬.১২.২০২৩/ রাত ১০.৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit