শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
শিরোনাম
প্রকাশিত সংবাদকে ‘মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন’ দাবি করে খালিয়াজুরী কলেজের অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদের প্রতিবাদ বিশ্বকাপে ফিফার বড় অঙ্কের লভ্যাংশ থেকে ভাগ পাচ্ছে বাংলাদেশও চিলমারীতে ৪৪৮ কোটি টাকার তীর রক্ষা বাঁধে ১৫দিনে দু’দফা ধ্বস নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম উদ্বোধন করলেন, শিক্ষামন্ত্রী ড. আ.ন.ম এহছানুল হক মিলন  আবারও কলকাতায় আসছেন মেসি, বাংলাদেশে আসবেন? ‘এটাই মেসির শেষ বিশ্বকাপ কিনা আমি কীভাবে জানব’ ২০ জুলাই হচ্ছে না এসএসসির ফল প্রকাশ, সম্ভাব্য সময় জানাল বোর্ড ফাইনালের আগে রেফারিকে নিরপেক্ষ থাকার আহ্বান স্পেন ডিফেন্ডারের ট্রাম্পের মাথার দাম ঘোষণা, পুরস্কার ১২৩ কোটি টাকা জোয়ারের পানিতে ভেসে গিয়ে শিশুর মৃত্যু

রোমাঞ্চকর ম্যাচে আর্সেনালের নাটকীয় জয়

Reporter Name
  • Update Time : বুধবার, ৬ ডিসেম্বর, ২০২৩
  • ১৮৯ Time View

ডেস্ক নিউজ : ম্যাচ তো নয় যেন রুদ্ধশ্বাস কোনো থ্রিলার মুভি। গোল আর পালটা গোলে ক্ষণে ক্ষণে রং বদলের লড়াইয়ে আর্সেনালের পয়েন্ট হারানো তখন প্রায় নিশ্চিত। ম্যাচ শেষ হতে বাকি আর মাত্র কয়েক সেকেন্ড। ঠিক তখনই দারুণ এক হেডে ব্যবধান গড়ে দেন ডেলকান রাইস। সাত গোলের রোমাঞ্চে শেষ মুহূর্তের গোলে লুটন টাউনকে ৪-৩ ব্যবধানে হারিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের শীষস্থান সুসংহত করল আর্সেনাল। 

মঙ্গলবার রাতে লুটনের মাঠে গ্যাব্রিয়েল মার্তিনেলি­ ও গ্যাব্রিয়েল জেসুসের গোলে প্রথমার্ধে দুবার এগিয়ে যাওয়ার পর দ্বিতীয়ার্ধের শুরুতে ৩-২ ব্যবধানে পিছিয়ে পড়ে গানাররা। ৬০ মিনিটে কাই হাভার্টজ ম্যাচে সমতা ফেরানোর পর ৯৭ মিনিটে গোল করে আর্সেনালকে জয় এনে দেন ইংলিশ মিডফিল্ডার রাইস।

নাটকীয় জয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থান থাকা লিভারপুলের চেয়ে পাঁচ পয়েন্টে এগিয়ে গেছে আর্সেনাল। ম্যাচ শেষে দলের লড়াকু মানসিকতার প্রশংসা করে কোচ মিকেল আর্তেতা বলেন, ‘যেভাবে আমরা লড়াই করেছি, নিজেদের সামর্থ্য সঠিক সময়ে দেখিয়েছি, তাতে আমি খুবই খুশি। আমরা কখনোই হাল ছেড়ে দিই না। এটাই আমাদের দলের চেতনা।’

 

কিউএনবি/আয়শা/০৬ ডিসেম্বর ২০২৩,/রাত ১০:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit