শুক্রবার, ১২ জুন ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন

সেরা করদাতার তালিকায় সাকিব তামিম মাহমুদউল্লাহ

Reporter Name
  • Update Time : বুধবার, ৬ ডিসেম্বর, ২০২৩
  • ১৮১ Time View

ডেস্ক নিউজ : খেলোয়াড়দের মধ্যে সেরা করদাতার তালিকায় আছেন জাতীয় দলের অধিনায়ক সাকিব আল হাসান, দেশ সেরা ওপেনার তামিম ইকবাল ও তারকা অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদ।

গতকাল মঙ্গলবার মনোনীতদের তালিকা গেজেট আকারে প্রকাশ করেছে রাজস্ব সংগ্রহের প্রধান এ সংস্থা।

অভ্যন্তরীণ সম্পদ বিভাগের জ্যেষ্ঠ সহকারী সচিব নুসরাত জাহান নিসুর সই করা গেজেটে জানানো হয়, ৭৬ ব্যক্তি, ৫৪ কোম্পানি ও অন্যান্য ক্যাটাগরিতে ১১টিসহ মোট ১৪১টি ট্যাক্স কার্ড দেওয়া হবে।

খেলোয়াড়দের মধ্যে সেরা করদাতা হয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান ও সাবেক দুই অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ ও তামিম ইকবাল। 

বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ২০০৬ থেকে আন্তর্জাতিক ক্রিকেটে ৪৩০ ম্যাচে অংশ নিয়ে ১৪টি সেঞ্চুরির সাহায্যে ১৪ হাজার ৪০৬ রান সংগ্রহ করেন। পাশাপাশি বল হাতে শিকার করেন ৬৯০ উইকেট। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসন থেকে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন সাকিব।  

দেশ সেরা ওপেনার তামিম ইকবাল ২০০৭ থেকে এখনও পর্যন্ত ৩৯১টি আন্তর্জাতিক ম্যাচ খেলে দেশের হয়ে সর্বোচ্চ ২৫টি সেঞ্চুরির সাহায্যে সবচেয়ে বেশি ১৫ হাজার ২৪৯ রান সংগ্রহ করেন। 

 

 

কিউএনবি/আয়শা/০৬ ডিসেম্বর ২০২৩,/সন্ধ্যা ৭:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit