শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৬:৩০ পূর্বাহ্ন

ঢাকা-কক্সবাজার রুটে আরও একজোড়া নতুন ট্রেন

Reporter Name
  • Update Time : বুধবার, ৬ ডিসেম্বর, ২০২৩
  • ১২৬ Time View

ডেস্ক নিউজ : ঢাকা-কক্সবাজার রুটে আরও একজোড়া নতুন ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। আগামী ১ জানুয়ারি থেকে এটি চালু হতে পারে। কোরিয়ান কোচ দিয়ে নতুন এ ট্রেনে রেক তৈরি করা হবে। বুধবার বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলের সহকারী চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট মোহাম্মদ আবু বক্কর সিদ্দিকী স্বাক্ষরিত এক চিঠিতে বিষয়টি জানানো হয়।

চিঠিতে বলা হয়- পর্যটকদের চাহিদার পরিপ্রেক্ষিতে ঢাকা-কক্সবাজার রুটে সদ্য আমদানি করা কোরিয়ান কোচ দিয়ে আরও একজোড়া ননস্টপ আন্তঃনগর ট্রেন পরিচালনা করা যেতে পারে। রোববার থাকবে ট্রেনের সাপ্তাহিক বন্ধ।

প্রস্তাবিত সময়সূচি অনুযায়ী ট্রেনটি (৮১৫) কক্সবাজার থেকে ছাড়বে রাত ৮টায়। চট্টগ্রাম পৌঁছবে রাত ১০টা ৫০ মিনিটে এবং ছাড়বে ১১টা ১৫ মিনিটে। ট্রেনটি বিমানবন্দর স্টেশনে পৌঁছবে রাত ৩টা ৫০ মিনিটে ও ছাড়বে ৩টা ৫৩ মিনিটে এবং ঢাকা রেলওয়ে স্টেশনে পৌঁছবে রাত সাড়ে ৪টায়।

অন্যদিকে ৮১৬ নম্বর ট্রেনটি ঢাকা ছাড়বে ভোর ৬টা ১৫ মিনিটে। বিমানবন্দর স্টেশন পৌঁছবে ভোর ৬টা ৩৮ মিনিটে ও ছাড়বে ৬টা ৪৩ মিনিটে, চট্টগ্রাম স্টেশনে পৌঁছবে বেলা ১১টা ২০ মিনিটে ও ছাড়বে ১১টা ৪০ মিনিটে এবং কক্সবাজার স্টেশনে পৌঁছবে বেলা ৩টায়।

নতুন এ ট্রেনের নাম প্রস্তাব করা হয়েছে তিনটি। নামগুলো হচ্ছে- পালংকি এক্সপ্রেস, তরঙ্গ এক্সপ্রেস এবং প্রবাল এক্সপ্রেস। এ ট্রেনের নম্বর হবে ৮১৫ এবং ৮১৬। ট্রেন দুটি ৩২টি বগির ওপর ১৬টি কোচ নিয়ে চলবে। ট্রেনের আসন সংখ্যা হবে ৭৮০টি।
 

 

কিউএনবি/আয়শা/০৬ ডিসেম্বর ২০২৩,/বিকাল ৫:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit