সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন

আ.লীগ প্রার্থী আব্দুল মমিন মণ্ডলের নামে ২২ মামলা!

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৫ ডিসেম্বর, ২০২৩
  • ১৬৮ Time View

ডেস্ক নিউজ :  সিরাজগঞ্জ-৫ আসনে আওয়ামী লীগ মনোনীত এমপি প্রার্থী শিল্পপতি আব্দুল মমিন মণ্ডলের নামে ২২টি রয়েছে। এর মধ্যে ১৪টি মামলা বাদী কর্তৃক প্রত্যাহার হয়েছে, চারটি স্থগিত রয়েছে ও চারটি মামলা বিচারাধীন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্রের সঙ্গে জমা দেওয়া আব্দুল মমিন মণ্ডলের হলফনামায় এসব তথ্য পাওয়া গেছে।  

২০১৯ সাল থেকে ২০২৩ সালে এ মামলাগুলো দায়ের হয়েছে। হলফনামার ২ এর খ কলামে প্রার্থীর বিরুদ্ধে দায়ের করা ফৌজদারি মামলার বিবরণ দেওয়া হয়েছে। সেখানে উল্লেখ রয়েছে, বাংলাদেশ শ্রম আইন ২০০৬ এর ২৯৩ ধারায় চেয়ারম্যান ২য় শ্রম আদালত ঢাকায় মামলাগুলো করা হয়েছে। এর মধ্যে বিএলএ (ফৌজদারি) ১৪৭/২০২৩,  বিএলএ (ফৌজদারি) ২৪০/২০২৩ ও বিএলএ (ফৌজদারি) ১৮৩/২০২৩ নম্বর মামলা বর্তমানে চেয়ারম্যান (জেলা ও দায়রা জজ) শ্রম আদালত গাজীপুর এ,বিএলএ বিচারাধীন। বিএলএ (ফৌজদারি) ১৪৫/২০২৩ আপিল আদালতে আদেশ দাখিলের জন্য দিন ধার্য্য আছে।  

এছাড়া বিএলএ (ফৌজদারি) ৪২৪/২০২৩, বিএলএ (ফৌজদারি) ৪২৫/২০২৩, বিএলএ (ফৌজদারি) ৪২৬/২০২৩ ও বিএলএ (ফৌজদারি) ৪২৭/২০২৩ নম্বর মামলা আপিল আদালতের আদেশে যাবতীয় কার্যক্রম স্থগিত রয়েছে। অপরদিকে ১৩টি মামলা বাদী প্রত্যাহার করে নিয়েছে এবং একটি মামলা থেকে খালাস পেয়েছেন। মামলার বিষয়ে জানতে আব্দুল মমিন মণ্ডলকে একাধিকবার ফোন দেওয়া হলেও তিনি রিসিভ করেননি।  এ বিষয়ে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান জানান, মামলা চলমান থাকলে প্রার্থিতা নিয়ে কোনো সমস্যা হবে না। তবে মামলার তথ্য হলফনামার সঙ্গে দিতে হবে।  

 

 

কিউএনবি/আয়শা/০৫ ডিসেম্বর ২০২৩,/বিকাল ৪:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit