সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
নোয়াখালীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ৫ লাখ টাকা লুট মাটিরাঙ্গায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্টিত। দেবীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা নওগাঁর মহাদেবপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান শীর্ষক আলোচনা সভা ও শিক্ষক সমাবেশ নোয়াখালীতে চিকিৎসকের অবহেলায় মা-নবজাতকের মৃত্যু, সর্বোচ্চ শাস্তির দাবি খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় দোয়া ও মিলাদ বোচাগঞ্জের জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নওগাঁয় জাতীয় মৎস্য সপ্তাহ শুরু ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন ফুলবাড়ীতে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন॥

নোয়াখালীতে নাশকতার দায়ে ছাত্রদল নেতা গ্রেপ্তার 

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৫ ডিসেম্বর, ২০২৩
  • ১৪২ Time View
নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সেনবাগে নাশকতার দায়ে এক ছাত্রদল নেতাকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১।গ্রেপ্তার নুর হোসেন বাবু (২৮) উপজেলার ৬নং কাবিলপুর ইউনিয়ন ছাত্রলের সাধারণ সম্পাদক এবং একই ইউনিয়নের শায়েস্তানগর গ্রামের অলি আহমদ মেম্বার বাড়ির মো.ইস্কান্দার মির্জার ছেলে। মঙ্গলবার (৫ ডিসেম্বর ) সকালের দিকে আসামিকে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে। এর আগে, গতকাল সোমবার দুপুরের দিকে উপজেলার ফেনী-নোয়াখালী মহাসড়কের শায়েস্তানগর হাজনী খাল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।  এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছেন র‍্যাব-১১ সিপিসি-৩ ক্যাম্পের কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার মাহমুদুল হাসান।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৯ নভেম্বর ছাত্রদল নেতা বাবু সেনবাগ থানা এলাকায় অবরোধের সমর্থনে দুষ্কৃতিকারীদের সাথে ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে সাধারণ যানবাহন চলাচল বিঘ্নঘটানোর জন্য ও জনমনে আতঙ্ক সৃষ্টি করার উদ্দেশ্যে সড়কে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে নোয়াখালী জেলার সেনবাগ থানা এলাকায় নাশকতা মূলক কার্যক্রমে অংশগ্রহণ করে। এ ঘটনায় র‍্যাব-১১ এর আভিযানিক দল নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলায় নাশকতাকারীদের গ্রেপ্তারে ছায়া তদন্ত শুরু করে। এরপর সোমবার দুপুরের দিকে গোয়েন্দা তৎপরতার মাধ্যমে উপরোক্ত ঘটনার এজাহারনামীয় আসামি নুর হোসেন বাবুকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সেনবাগ থানায় হস্তান্তর করা হয়েছে। 

কিউএনবি/অনিমা/০৫ ডিসেম্বর ২০২৩,/সকাল ১১:১১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit