বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন

অবরোধের সমর্থনে পল্টনে ছাত্রদল নেতা রাকিবের নেতৃত্বে মিছিল

জালাল আহমদ, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ।
  • Update Time : সোমবার, ৪ ডিসেম্বর, ২০২৩
  • ২৪০ Time View

জালাল আহমদ, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : অবৈধ শেখ হাসিনা সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের একদফা ও অবৈধ নির্বাচনী তফসিল বাতিলের দাবিতে ৯ম দফায় ডাকা ৪৮ ঘন্টার দেশব্যাপী সর্বাত্মক অবরোধের দ্বিতীয় দিনে সোমবার সকালে রাজধানীর পুরানা পল্টন মোড় থেকে দৈনিক বাংলা মোড় পর্যন্ত বিক্ষোভ মিছিল করেছে করেছে ছাত্রদলের নেতাকর্মীরা। 

আজ ৪ ডিসেম্বর(২০২৩) সোমবার সকালে ছাত্রদলের এই মিছিলে নেতৃত্ব দেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাবেক আহ্বায়ক এবং ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব। ছাত্রদলের নেতা-কর্মীরা  অবরোধের সমর্থনে বিভিন্ন স্লোগান সহকারে মিছিল অব্যাহত রাখলে দৈনিক বাংলা মোড় থেকে পুলিশ মিছিলের ওপর হামলা চালায়। পরে নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে যায়। 

মিছিলে  বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক সজীব মজুমদার,সহ সাধারণ সম্পাদক সাঈদ আহমেদ,সহ-সাধারণ আল মামুন,সহ-সাধারণ  সম্পাদক জামিল মুরসালিন,বেসরকারি বিশ্ববিদ্যালয় বিষয়ক সম্পাদক মশিউর রহমান,নাট্য বিষয়ক সম্পাদক এনামুল হক এনাম,সদস্য মোঃ অলিউজ্জামান সোহেল,জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ-সভাপতি মহিউদ্দিন রুবেল,বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ সভাপতি কাওছার আহম্মেদ রনি,সহ সভাপতি সোহাগ চৌধুরী,সহ সভাপতি সাকিব সরকার মাসুম,বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম মাহমুদ, যুগ্ম সাধারণ সম্পাদক রাকিব হোসেন খান,যুগ্ম সাধারণ সম্পাদক সুলতানা আক্তার মিম, সহ নাট্য বিষয় সম্পাদক মুনতাসীর মামুন,ঢাকা কলেজ ছাত্রদলের সহ-সভাপতি ইব্রাহিম কার্দী,সহ-সভাপতি পিয়াল হাসান,সহ সভাপতি শাহাদাত হোসেন মানিক,সহ সাধারণ সম্পাদক শামীম শেখ,তিতুমীর কলেজ ছাত্রদলের সহ-সভাপতি সেলিম রেজা,যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রিয়াজুল ইসলাম রিয়াজ,যুগ্ম সাধারণ সম্পাদক শাহীন আল মাহমুদ,যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন,যুগ্ম সাধারণ সম্পাদক আকরাম হোসেন টুটন,সাবেক সহ-সাধারণ সম্পাদক আব্দুল আজিজ,সহ সাধারণ সম্পাদক আনিছুর রহমান,সহ-সাংগঠনিক সম্পাদক মিমনুর রহমান,পরিবেশ ও জলবায়ু বিষয়ক সম্পাদক জহিরুল ইসলাম ইয়ামিন,তিতুমীর কলেজ ছাত্রদলের ছাত্রনেতা খোকা আহম্মেদ,কবি নজরুল সরকারি কলেজ ছাত্রদলের সহ সভাপতি মোঃ মজিবুল হক রিপন, সহ সভাপতি শাহাদাত হোসেন শাহেদ, যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান আবির,যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহিম,ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের জসিম উদ্দিন,শামছুল আলম খান সোয়েব,ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সাদিকা তামান্না রেমি,আবু সুফিয়ান,জাহিদুল ইসলাম জাহিদ,মাহমুদ বিন কবির,রাসেল হোসেন,ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের জামিল সিদ্দিকী,মোঃ টগর প্রধান,মোঃ রাসেল,জাহিদ হোসেন ফাহিম,হাম্মাদুর রহমান সহ  বিভিন্ন ইউনিটের শতাধিক নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

কিউএনবি/আয়শা/০৪ ডিসেম্বর ২০২৩,/সন্ধ্যা ৭:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit