স্পোর্টস ডেস্ক : পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কর্মকর্তাদের সাহসী হওয়ার পরামর্শ দিয়েছেন ওয়াসিম আকরাম। পাকিস্তানের এই কিংবদন্তি ক্রিকেটার পিসিবির নবনিযুক্ত জাতীয় দলের ডিরেক্টর ও প্রধান কোচ মোহাম্মদ হাফিজ এবং জাতীয় দলের প্রধান নির্বাচক ওয়াহাব রিয়াজকে সাহসী ভূমিকা পালনের পরামর্শ দিয়েছেন।
সেই বিষয়টি ইঙ্গিত করেই পাকিস্তানের সাবেক অধিনায়ক ওয়াসিম আকরাম মোহাম্মদ হাফিজ আর ওয়াহাব রিয়াজের নেতৃত্বাধীন নির্বাচক প্যানেলকে আরও সাহসী ভূমিকা পালনের পরামর্শ দিয়েছেন।
এক টুইট বার্তায় ওয়াসিম আকরাম লেখেন, পাকিস্তান দল অস্ট্রেলিয়া পৌঁছেছে, তাদের সকলের সৌভাগ্য কামনা করছি। বিশেষ করে নতুন ছেলেদের জন্য। নতুন ছেলে বলতে- আমি বলতে চাচ্ছি মোহাম্মদ হাফিজ যিনি দলের পরিচালক ও প্রধান কোচ হিসেবে যোগ দিয়েছেন, ওয়াহাব রিয়াজ প্রধান নির্বাচক হিসেবে দায়িত্ব পেয়েছেন তার সহকারী হিসেবে আছেন কামরান আকমলও।
সাবেক এই অধিনায়ক আরও লেখেন, মোহাম্মদ হাফিজ, ওয়াহাব রিয়াজ ও কামরান আকমলরা এই সময়ের ক্রিকেটার। তাই তারা জাতীয় দলে খেলা ক্রিকেটারদের সম্পর্কে আশা করি ভালো বুঝবে। তাদের সাফল্যের জন্য এক বছর অন্তত সময় দেওয়া হোক। যে কোনো বিষয় নিয়ে প্রতি তিন মিনিট পর পর সংবাদ সম্মেলন করা ঠিক হবে না। আপনারা যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে ভেবে-চিন্তে নিন। সাহসী সিদ্ধান্ত নিন। আর সিদ্ধান্ত নেওয়া হয়ে গেলে সেটার ওপর অটল থাকুন।
অস্ট্রেলিয়া সফরে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলবে শান মাসুদের নেতৃত্বাধীন পাকিস্তান ক্রিকেট দল। ১৪ ডিসেম্বর থেকে সিরিজের ম্যাচগুলো শুরু হবে।
পাকিস্তান দল: শান মাসুদ (অধিনায়ক), ইমাম-উল-হক. আবদুল্লাহ শফিক, বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, সরফরাজ আহমেদ, সৌদ শাকিল, আগা সালমান, ফাহিম আশরাফ, শাহিন শাহ আফ্রিদি, হাসান আলী, আমির জামাল, আবরার আহমেদ, খুররম শাহজাদ, মীর হামজা, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, নোমান আলী ও সাইম আইয়ুব।
কিউএনবি/আয়শা/০৪ ডিসেম্বর ২০২৩,/সন্ধ্যা ৬:৩৩