বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন

এবার গাজার দক্ষিণে স্থল অভিযান শুরু করল ইসরাইল

Reporter Name
  • Update Time : সোমবার, ৪ ডিসেম্বর, ২০২৩
  • ১৬১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : তিন দিনের ভারী বোমাবর্ষণ শেষে এবার গাজার দক্ষিণাঞ্চলে স্থল অভিযান শুরু করেছে ইসরাইলি সৈন্যরা। ইসরাইলি সেনাবাহিনীর রেডিওতে প্রচারিত প্রাথমিক খবরে নিশ্চিত করা হয়েছে যে বর্তমানে তারা খান ইউনিসের উত্তরে অভিযান চালাচ্ছে।

ইসরাইলি সেনাবাহিনীর গাজা ডিভিশনের অতিরিক্ত সৈন্যদের সঙ্গে নিজেদের সামরিক লক্ষ্যের বিষয়ে কথা বলেন আইডিএফ প্রধান লেফটেন্যান্ট জেনারেল হারজি হালেভি। এ সময় হামাস কমান্ডারদের হত্যার বিষয়েও কথা বলছিলেন তিনি। ইসরাইলের প্রতিরক্ষা বাহিনীর প্রধান বলেন, গাজা উপত্যকার উত্তরাঞ্চলে আমরা দৃঢ়তার সঙ্গে জোরালোভাবে যুদ্ধ করেছি। এখন আমরা গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলেও একইভাবে যুদ্ধ চালিয়ে যাচ্ছি।

আইডিএফের একজন মুখপাত্রও পরে নিশ্চিত করেছেন যে, ‘সন্ত্রাসীদের সঙ্গে সম্মুখ যুদ্ধ চালিয় যাওয়া’সহ পুরো গাজা উপত্যকা জুড়ে স্থল অভিযান সম্প্রসারণ অব্যাহত রেখেছে ইসরাইল। এদিকে, কাতারের মধ্যস্থতায় ইসরাইল-গাজা যুদ্ধে যে এক সপ্তাহের বিরতি ঘোষণা করা হয়েছিল, সেটি গত শুক্রবার শেষ হয়।

এরপর গাজায় আবারও ব্যাপকভাবে বোমা হামলা শুরু করে ইসরাইল, যেটিকে এখন পর্যন্ত হওয়া সবচেয়ে বড় হামলা হিসাবে বর্ণনা করেছেন খান ইউনিসের বাসিন্দারা।

 

 

কিউএনবি/আয়শা/০৪ ডিসেম্বর ২০২৩,/বিকাল ৫:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit