রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা শৈশবের স্বপ্ন পূরণ, সিন্ধু পুলিশের বিশেষ দায়িত্বে আফ্রিদি জ্বালানি সংকট নিয়ে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ সৌদিকে ৫ বিলিয়ন ডলারের আধুনিক অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র দুর্গাপুরে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভাব দিবস পালিত পাকিস্তান ক্রিকেটে বড় পরিবর্তন, শঙ্কায় বাবরের অধিনায়কত্ব ফুলবাড়ীর দৌলতপুরে বাড়ীতে ঢুকে লুটপাট ও মারপিট, থানায় অভিযোগ॥ অনিয়ম-দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ ফুলবাড়ীর কাজিহাল ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে ১১ সদস্যের অনাস্থা পাহাড়ে সিন্ডিকেট চক্র কর্তৃক উজাড় হচ্ছে বনাঞ্চল; রাঙামাটিতে সাড়ে ৩ হাজার ঘনফুট কাঠ জব্দ নিরাপত্তা জোরদার করণে নওগাঁ শহরে এআই ক্যামেরা

মেয়র আনোয়ারুজ্জামানের সাথে চীনের রাষ্ট্রদূতের মতবিনিময়

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি।
  • Update Time : রবিবার, ৩ ডিসেম্বর, ২০২৩
  • ২১৬ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামানের সাথে মতবিনিময় করেছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত মি. ইয়াও ওয়েন। রবিবার (৩ ডিসেম্বর) সকাল ১১ টায় নগর ভবনের কনফারেন্স হলে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সিলেটের বিভিন্ন উন্নয়ন প্রসঙ্গে আলোচনা করা হয়।

চীনের রাষ্ট্রদূত মি. ইয়াও ওয়েন বলেন- বাংলাদেশের মুক্তিযুদ্ধে খুবই গুরুত্বপুর্ণ ভূমিকা পালন করেছে সিলেট। পর্যটন ক্ষেত্রে এ অঞ্চল এগিয়ে রয়েছে। চা ও কৃষি শিল্পে ব্যাপক ভূমিকা রয়েছে সিলেটের। সিলেটের কৃষি খাতকে আরও এগিয়ে নিতে চীনের আগ্রহ রয়েছে। পাশাপাশি সিলেটে শিক্ষা, বাণিজ্য, সংস্কৃতি ও পর্যটন খাতে উন্নয়ন সম্মিলিত ভাবে কাজ করতে চায় চীন।

তিনি আরও বলেন- বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাথে আমার আলাপ হয়েছে। আগামী জাতীয় সংসদ নির্বাচন পর বাংলাদেশের বিভিন্ন উন্নয়নে অংশীদার হতে চায় চীন। সেই উন্নয়ন কর্মকা-ে সিলেট থাকবে অন্যতম। সিলেটের নানমূখী উন্নয়নের জন্য সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীকে সহযোগিতা করার আশ^াস দিয়েছেন তিনি।

মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী বলেন- বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ বাংলাদেশের সার্বিক উন্নয়নে ব্যাপক কাজ করে যাচ্ছে। বাংলাদেশের উন্নয়নের সাথে চীনের নাম জড়িত রয়েছে। সিলেটের উন্নয়নে চীনের সহযোগিতা চেয়ে মেয়র আরও বলেন জাতির পিতা “বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান” এর নামে একটি কমপ্লেক্স নির্মাণ করতে চাই। এতে চীনা সরকারের আর্থিক সহযোগিতা প্রত্যাশা করি। প্রস্তাবিত এই প্রকল্পটি বাস্তবায়ন হলে সিলেটের নাগরিকরা বিভিন্ন ভাবে উপকৃত হবেন। প্রচুর কর্মসংস্থানের সুযোগ করে দেওয়া সম্ভব হবে এবং যানজট নিরসন ও সংস্কৃতি বিকাশে ব্যাপক ভূমিকা পালন করবে।

এসময় উপস্থিত ছিলেন- সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ফাহিমা ইয়াসমিন, প্রধান প্রকৌশলী নূর আজিজুর, তত্ত্ববধায়ক প্রকৌশলী আলী আকবর, বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা লে: কর্নেল (অব:) মোহাম্মদ একলিম আবদীন, বিদ্যুৎ প্রকৌশলী জয়দেব বিশ^াস, সহকারী প্রকৌশলী অংশুমান ভট্টাচার্য্য রাখু, আইটি কনসালটেন্ট শাহাদাৎ হোসেন খান সায়েম। এছাড়াও চীনা রাষ্ট্রদূতের সাথে একটি প্রতিনিধি দল উপস্থিত ছিলেন।

 

কিউএনবি/আয়শা/০৩ ডিসেম্বর ২০২৩,/রাত ১১:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit