সোমবার, ১৫ জুন ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন

জয়পুরহাটে স্বতন্ত্র তিন প্রার্থীর মনোনয়ন বাতিল

মিজানুর রহমান মিন্টু জয়পুরহাট প্রতিনিধি ।
  • Update Time : রবিবার, ৩ ডিসেম্বর, ২০২৩
  • ১৩৪ Time View

মিজানুর রহমান মিন্টু জয়পুরহাট : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়পুরহাট জেলার দুটি সংসদীয় আসনে ১৯ প্রার্থীর মনোনয়নপত্র বাছাই শেষে ১৭ জন প্রার্থীর মনোনয়ন বৈধ এবং কাগজপত্রে ত্রুটি থাকায় তিন জনের মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়েছে। রবিবার বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে যাচাই-বাছাই সম্পন্ন করেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী।

জেলা রিটানিং কর্মকর্তা জানান, জয়পুরহাট ১ আসনে স্বতন্ত্র প্রার্থী রানী রাবেয়া আসরী, আলেয়া বেগম। জয়পুরহাট ২ আসনে স্বতন্ত্র প্রার্থী আতোয়ার রহমানের এক শতাংশ ভোটারদের তালিকায় দেওয়া তথ্য সঠিকভাবে যাচাইকালে সত্যতা না পাওয়ায় প্রার্থীতা বাতিল করা হয়। এসময় জেলা নির্বাচন কর্মকর্তা কর্মকর্তা ফজলুল করিম, উপজেলা নির্বাচন কর্মকর্তা মশিউর রহমান, সহকারী উপজেলা নির্বাচন কর্মকর্তা মাসুদুর রহমানসহ সহকারী রিটানিং কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/০৩ ডিসেম্বর ২০২৩,/সন্ধ্যা ৭:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit