বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন

ঢাবি, বিসিএসআইআর এবং অস্ট্রেলিয়ার আরএমআইটি-এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত

জালাল আহমদ, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ।
  • Update Time : রবিবার, ৩ ডিসেম্বর, ২০২৩
  • ১৯৪ Time View

জালাল আহমদ, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : যৌথ শিক্ষা ও গবেষণা কার্যক্রম পরিচালনার লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কাউন্সিল অব সায়েন্টিফিক এন্ড ইন্ডাস্ট্রিয়াল রিচার্স (বিসিএসআইআর) এবং অস্ট্রেলিয়ার রয়াল মেলবোর্ন ইনস্টিটিউট অব টেকনোলজি (আরএমআইটি)-এর মধ্যে একটি সমঝোতা স্মারক আজ ০৩ ডিসেম্বর (২০২৩) রবিবার স্বাক্ষরিত 

হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ, বিসিএসআইআর-এর চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আফতাব আলী শেখ এবং আরএমআইটি-এর ডেপুটি ভাইস-চ্যান্সেলর অধ্যাপক কালাম জে. ড্রুমন্ড নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। 

অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল প্রধান অতিথি এবং সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ইয়াফেস ওসমান সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অধ্যাপক আবদুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে আয়োজিত এই সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে 

বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আলী হোসেন, বিভিন্ন অনুষদের ডিন, আরএমআইটি’র প্রতিনিধিদল এবং ঢাকা বিশ্ব বিদ্যালয়ের কয়েকজন শিক্ষক ও কর্মকর্তা এবং বিসিএসআইআর-এর কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এই সমঝোতা স্মারকের আওতায় ঢাকা বিশ্ববিদ্যালয়, বিসিএসআইআর এবং আরএমআইটি যৌথ সহযোগিতামূলক শিক্ষা ও গবেষণা কার্যক্রম পরিচালনা করবে। এছাড়া, যৌথ তত্ত্বাবধানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও বিসিএসআইআর-এর গবেষকগণ রয়াল মেলবোর্ন ইনস্টিটিউট অব টেকনোলজি থেকে পিএইচডি করার 

সুযোগ পাবেন। চুক্তি অনুযায়ী প্রতিষ্ঠানসমূহ নিজেদের মধ্যে শিক্ষক, গবেষক ও উদ্ভাবন বিনিময় করবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল এই সমঝোতা স্মারক স্বাক্ষর করায় 

বিসিএসআইআর এবং আরএমআইটি কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে বলেন, এর মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়

ও বিসিএসআইআর-এর শিক্ষক ও গবেষকরা পিএইচডি ডিগ্রি অর্জনের ক্ষেত্রে সুযোগ-সুবিধা পাবে। এই সমঝোতা 

স্মারক স্বাক্ষরের ফলে গবেষণার ক্ষেত্রে আরএমআইটি’র সাথে আজ যে সহযোগিতা কার্যক্রমের সুচনা হলো, তা 

আগামীতে আরও বৃদ্ধি ও জোড়দার হবে বলে উপাচার্য আশাবাদ ব্যক্ত করেন।

কিউএনবি/আয়শা/০৩ ডিসেম্বর ২০২৩,/সন্ধ্যা ৬:৪২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit