শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
ভারতের কাছে ফাঁসির দণ্ডপ্রাপ্ত হাসিনার প্রত্যর্পণ চাইবে বিএনপি : সালাহউদ্দিন রুমিন ফারহানাকে অভিনন্দন জানালেন পরাজিত প্রার্থী তরুন দে শনিবার প্রেস ব্রিফিং করবেন অধ্যাপক আলী রীয়াজ আসছে আইফোন ১৭ই মা-বাবার কবর জিয়ারত করে সমর্থকদের সাথে মতবিনিময় করেন ড. মঈন খান কোন ধরণের সহিংসতা, গ্যাঞ্জাম, ফ্যাসাদ করলে সহ্য করবো না, ব্যবস্থা নিব : বাচ্চু মোল্লা ঢাকা-১৬ আসন / ফলাফল স্থগিত ও পুনঃনির্বাচন চেয়েছেন আমিনুল হক ফুলবাড়ী-পার্বতীপুরে ত্রয়োদশ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী এজেডএম রেজওয়ানুল হক ১লাখ ১৩হাজার ৬শত ৫০ ভোট পেয়ে নির্বাচিত॥ সাভারে ধানের শীষের বিজয়কে ঘিরে মসজিদে-মসজিদে দোয়া ও মিলাদ  নেত্রকোনায় চারটি আসনে বিএনপি, একটিতে জামায়াতের জয়

ফরিদপুরে ভারী হচ্ছে শাহ জাফরের দল বিএনএম

Reporter Name
  • Update Time : শনিবার, ২ ডিসেম্বর, ২০২৩
  • ১৮২ Time View

ডেস্ক নিউজ : শনিবার (২ ডিসেম্বর) দুপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের (বিএনএম) চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) ও ফরিদপুর-১ আসনে বিএনএম’র দলীয় প্রার্থী শাহ্ মোহাম্মদ আবু জাফর আলফাডাঙ্গা পৌর সদরের ব্র্যাক অফিসের সামনে তার সমর্থকদের নিয়ে মতবিনিময় সভা করেন।

এ সময় আলফাডাঙ্গা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফ আলী বাশার ও তার কিছু সমর্থক বিএনএমে যোগ দিয়েছেন। সেই সঙ্গে বিএনএম’র দলীয় প্রার্থী শাহ্ মো. আবু জাফরের নির্বাচনী এলাকায় আগমনে বোয়ালমারী ও আলফাডাঙ্গা বিএনপির নেতাকর্মীরাও তাকে অভিনন্দন জানিয়েছেন।

শনিবার দুপুরে ঢাকা থেকে আলফাডাঙ্গা হয়ে নির্বাচনী এলাকায় প্রবেশ করেন শাহ্ মো. আবু জাফর। বেলা সাড়ে ১২টার দিকে তিনি আলফাডাঙ্গা উপজেলায় পৌঁছালে সমর্থকরা তাকে ফুল দিয়ে বরণ করে নেন। এসময় আওয়ামী লীগ ছেড়ে আলফাডাঙ্গা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফ আলী বাশারের নেতৃত্বে কিছু নেতাকর্মী শাহ্ মোহাম্মদ আবু জাফরের হাতে ফুল দিয়ে বিএনএম-এ যোগ দেন।
এরপর দুপুর ৩টার দিকে কয়েকশ মোটরসাইকেল ও মাইক্রোবাসের গাড়িবহর নিয়ে বোয়ালমারী কলেজ রোডের নিজ বাসভবনে নেতাকর্মীদের সাথে মতবিনিময়কালে শাহ্ মো. আবু জাফর বলেন, বিদেশীদের ওপর নির্ভর করে সরকার পতনের আশা রাজনৈতিক দৈন্যদশায় পরিনত হয়েছে। বিএনপিতে আমাকে মূল্যায়ন করা হয়নি। সরকার অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের প্রতিশ্রুতি দিয়েছেন। মানুষের ভোটাধিকার নিশ্চিত করবেন এ প্রতিশ্রুতি পেয়েই আমি নির্বাচনে অংশগ্রহণ করেছি।
 
তিনি বলেন, আমার ৭৯ বছর বয়স। একদিন আমি থাকব না, তবে এই জনপদের যে প্লাটফর্মটি আমি দীর্ঘ সময়ে ধরে রেখেছি তাদের কথা চিন্তা করেই তাদের ব্যবসা বাণিজ্য ও জীবন-জীবিকা নিষ্কণ্টক করতেই বিএনপি ছেড়ে বিএনএমে যোগদান করেছি। আশাকরি এ এলাকার মানুষ আমাকে বিপুল ভোটে বিজয়ী করবে। এ সময় শাহ্ মো. আবু জাফরের সাথে উপস্থিত ছিলেন, আলফাডাঙ্গা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম, বোয়ালমারী উপজেলা বিএনপির সহসভাপতি আতিয়ার রহমান, প্রচার সম্পাদক এসএম বাদশা, সদস্য স্বপন ব্রম্ম, উপজেলা কৃষকদলের সভাপতি গোলাম কুদ্দুস, যুবদল নেতা হাসানুজ্জামান, হেলালসহ আরও অনেকেই।
এর আগে আলফাডাঙ্গায় এক মতবিনিময় সভায় আওয়ামী লীগ ছেড়ে বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনে (বিএনএম) যোগ দিয়েছেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফ আলী বাশার। বিএনএমে যোগদানকারী আলফাডাঙ্গা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফ আলী বাশার  বলেন, ‘ফরিদপুর-১ আসনের বিএনএম’র দলীয় প্রার্থী শাহ্ মো. আবু জাফরের আলফাডাঙ্গায় আগমন উপলক্ষে তাকে স্বাগতম ও অভিনন্দন জানিয়ে তার সঙ্গে থেকে নির্বাচন শুরু করেছি।’ কেন যোগদান করলেন প্রশ্নের জবাবে তিনি বলেন, নানা কারণ আছে। এই মুহূর্তে বিস্তারিত বলতে চাই না। আমি শুধু একা না, আমার কিছু সমর্থকও আমার সঙ্গে শাহ মো. আবু জাফরের নির্বাচন করবেন।

বিএনপির নেতাকর্মীরা শাহ্ মো. আবু জাফরের নির্বাচনী সভায় থাকার ব্যাপারে বোয়ালমারী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সিরাজুল ইসলাম বলেন, ‘আমরা বিএনপির নেতাকর্মীরা আমাদের অবস্থানেই আছি। সরকারের অধীনে নির্বাচনকে বিএনপি বর্জন করেছে। যারা বিএনএমের সঙ্গে নির্বাচনে এ উপজেলা থেকে গেছে, বিষয়টি জেলা বিএনপিকে অবহিত করা হয়েছে। বিএনপির গঠনতন্ত্র অনুযায়ী তাদের বিরুদ্ধে দলীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’
আলফাডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম আকরাম হোসেন বলেন, ‘বিগত পৌরসভা নির্বাচনে নৌকা মার্কার প্রার্থীর বিরুদ্ধে কাজ করেছেন আশরাফ আলী বাশার। আজ আবার বিএনএমের দলীয় প্রার্থী শাহ্ মো. আবু জাফরের সঙ্গে তিনি যোগদান করেছেন। রবিবার আওয়ামী লীগের বর্ধিত সভায় এ বিষয়ে আলোচনা করে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।’

 

 

কিউএনবি/আয়শা/০২ ডিসেম্বর ২০২৩,/রাত ১০:৩৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit