রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন
শিরোনাম
চীনা বিনিয়োগে বাংলাদেশে প্রায় এক লাখ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে: রাষ্ট্রদূত ওয়েন খুলে দেয়া হয়েছে কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট; সেকেন্ডে ছাড়া হচ্ছে ৯ হাজার কিউসেক পানি উৎসবমুখর পরিবেশে ঢাকায় শেষ হলো ২য় এম্বেসি ইনডোর গেমস কাপ্তাই হ্রদের চাপ কমাতে বাঁধের ১৬ কপাট ৩ফুট খুলে দিয়েছে কর্তৃপক্ষ সিলেট জুড়ে বিদ্যুতের লোডশেডিং লাগামহীন, অতিষ্ঠ জনজীবন ফ্রি কিকের সর্বকালের রেকর্ড ভাঙতে কত গোল চাই মেসির? নওগাঁর পত্নীতলায় পুলিশের অভিযানে মাদকদ্রব্য সহ দম্পতি আটক রাঙামাটির সীমান্ত সড়কে মোটরসাইকেল খাদে, নারী নিহত নোয়াখালীতে দুই হোটেলে ডিবির অভিযান, গ্রেপ্তার ৮ সিলেটে চা শ্রমিকদের ৫০০টাকা মজুরিসহ ৪ দাবিতে কর্মবিরতি-বিক্ষোভ মিছিল

ভূমিকম্প হলে কি করবেন

Reporter Name
  • Update Time : শনিবার, ২ ডিসেম্বর, ২০২৩
  • ১৮৪ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : ছুটির দিনে সকাল সকাল শক্তিশালী ভূমিকম্পের ধাক্কায় শঙ্কিত সবাই। সারাদেশেই ভূমিকম্পের তীব্র ঝাঁকুনি টের পাওয়া গেছে।

জানা গেছে, রিখটার স্কেলে ভূমিকম্প ছিল ৫.৫ মাত্রার।

বিশেষজ্ঞদের মতে ভূমিকম্পের ভয়াবহ ঝুঁকিতে রয়েছে বাংলাদেশ। আর এই ঝুঁকির মধ্যেই সকাল সকাল কম্পনের কারণে আতঙ্কিত সবাই। ভূমিকম্পের সময় অনেকেই নিরাপদ আশ্রয়ের জন্য বাইরে ছুটেছেন।

কিন্তু অনেকেরই জানা থাকে না, ভূমিকম্প হলে আসলে ঠিক কি করতে হবে। ভয়ে, আতঙ্কে ছুটোছুটি করতে গিয়ে আহত হয়ে বসেন অনেকে। কিন্তু এ সময় মাথা ঠান্ডা রেখে কাজ করতে হয়।

চলুন জেনে নেই ভূমিকম্প হলে কি করতে হবে।

১. প্রথমত, ভূকম্পন অনুভূত হলে আতঙ্কিত হবেন না। তাড়াহুড়া করবেন না। দ্রুত বাইরে খোলা জায়গায় বেরিয়ে আসুন।

২. ভূকম্পনের সময় বিছানায় থাকলে বালিশ দিয়ে মাথা ঢেকে টেবিল, ডেস্ক বা শক্ত কোনো আসবাবের নিচে আশ্রয় নিন।

৩. রান্নাঘরে থাকলে গ্যাসের চুলা বন্ধ করে দ্রুত বেরিয়ে আসুন।

৪. বিম, কলাম ও পিলার ঘেঁষে আশ্রয় নিন।

৫. শিক্ষাপ্রতিষ্ঠানে অবস্থানকালে স্কুলব্যাগ মাথায় দিয়ে শক্ত বেঞ্চ অথবা শক্ত টেবিলের নিচে আশ্রয় নিন।

৬. ঘরের বাইরে থাকলে গাছ, উঁচু বাড়ি, বৈদ্যুতিক খুঁটি থেকে দূরে খোলাস্থানে আশ্রয় নিন।

৭. গাড়িতে থাকলে ওভারব্রিজ, ফ্লাইওভার, গাছ ও বিদ্যুতের খুঁটি থেকে দূরে গাড়ি থামান। ভূকম্পন না থামা পর্যন্ত গাড়ির ভেতরেই থাকুন।

৮. ব্যাটারিচালিত রেডিও, টর্চলাইট, পানি এবং প্রাথমিক চিকিৎসার সরঞ্জাম বাড়িতে রাখুন।

৯. উঁচু বাড়ির জানালা, বারান্দা বা ছাদ থেকে লাফ দেবেন না।

১০. দুর্ঘটনার সময় লিফট ব্যবহার করবেন না।

কিউএনবি/অনিমা/০২ ডিসেম্বর ২০২৩,/রাত ৯:৪৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit