রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন
শিরোনাম
চীনা বিনিয়োগে বাংলাদেশে প্রায় এক লাখ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে: রাষ্ট্রদূত ওয়েন খুলে দেয়া হয়েছে কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট; সেকেন্ডে ছাড়া হচ্ছে ৯ হাজার কিউসেক পানি উৎসবমুখর পরিবেশে ঢাকায় শেষ হলো ২য় এম্বেসি ইনডোর গেমস কাপ্তাই হ্রদের চাপ কমাতে বাঁধের ১৬ কপাট ৩ফুট খুলে দিয়েছে কর্তৃপক্ষ সিলেট জুড়ে বিদ্যুতের লোডশেডিং লাগামহীন, অতিষ্ঠ জনজীবন ফ্রি কিকের সর্বকালের রেকর্ড ভাঙতে কত গোল চাই মেসির? নওগাঁর পত্নীতলায় পুলিশের অভিযানে মাদকদ্রব্য সহ দম্পতি আটক রাঙামাটির সীমান্ত সড়কে মোটরসাইকেল খাদে, নারী নিহত নোয়াখালীতে দুই হোটেলে ডিবির অভিযান, গ্রেপ্তার ৮ সিলেটে চা শ্রমিকদের ৫০০টাকা মজুরিসহ ৪ দাবিতে কর্মবিরতি-বিক্ষোভ মিছিল

সকালে খালি পেটে একমুঠো বাদাম কেনো খাবেন

Reporter Name
  • Update Time : শনিবার, ২ ডিসেম্বর, ২০২৩
  • ৯২ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : শাক-সবজি বা ফলমূল খাওয়া হলেও নানা কাজের চাপে নিয়মিত বাদাম খাওয়ার কথা ভুলেই যান অনেকে। তবে যাঁরা স্বাস্থ্য সচেতন তারা ঠিকই নিয়মিত খাবারে বাদাম রাখতে ভুলেন না। আবার অনেকে সকালে উঠেই খালি পেটে বাদাম খেয়ে থাকেন।

খালি পেটে বাদাম আসলে কতটুকু উপকারি? সারা রাত ভিজিয়ে রেখে সকালে খালি পেটে বাদাম খেতে বলেন পুষ্টিবিদরাও। বিশেষজ্ঞদের মতে রোজ বাদাম ভিজিয়ে খাওয়ার অভ্যাস করলে ডায়াবেটিস, হৃদরোগ, উচ্চ রক্তচাপের মতো দীর্ঘস্থায়ী রোগগুলি থেকে দূরে থাকা যায়।

এছাড়া শীতে ভাইরাসজনিত রোগ, শুষ্ক ত্বকের সমস্যা থেকে রেহাই পেতে কাঠবাদামের জুড়ি নেই। ভিটামিন ডি, ই, ক্যালশিয়ামের গুণে সমৃদ্ধ কাঠবাদাম সকালে খালি পেটে খেলে ঠিক কী কী উপকারে লাগে? চলুন জেনে নেই,

১. হার্ট ভাল রাখে

হৃদ্‌যন্ত্র ভাল রাখতে যে ধরনের ফ্যাট প্রয়োজন, তা রয়েছে কাঠবাদামে। মনোস্যাচুরেটেড ফ্যাট ছাড়াও এই বাদামে রয়েছে পটাশিয়াম, ম্যাগনেশিয়াম এবং অ্যান্টি-অক্সিড্যান্ট। এই সবকয়টি উপাদানই উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। কার্ডিয়োভাসকুলার রোগ প্রতিরোধে সাহায্য করে।

২. ওজন নিয়ন্ত্রণ করে

ওজন নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছেন যাঁরা, তাঁদের নিয়মিত কাঠবাদাম খাওয়ার পরামর্শ দেন পুষ্টিবিদেরা। কাঠবাদামের মধ্যে থাকা স্বাস্থ্যকর ফ্যাট, প্রোটিন এবং ফাইবার শরীরের বিভিন্ন খনিজের ঘাটতি পূরণ করে। ক্ষুধা পেলেই উল্টোপাল্টা খেয়ে ফেলার প্রবণতা রুখে দিতে পারে।

৩. রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে

কাঠাবাদামের গ্লাইসেমিক ইনডেক্স অনেক কম। তাই ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে এই বাদাম খাওয়া নিরাপদ। এ ছাড়াও কাঠবাদামের মধ্যে থাকা ম্যাগনেশিয়াম, রক্তে গ্লুকোজ়ের পরিমাণ নিয়ন্ত্রণে রাখতেও সাহায্য করে।

৪. হাড় মজবুত করে

কাঠবাদামে রয়েছে ফসফরাস, ক্যালশিয়াম এবং ম্যাগনেশিয়ামের মতো অত্যন্ত প্রয়োজনীয় বেশ কিছু উপাদান। হাড়ের ঘনত্ব ভাল রাখতে ক্যালশিয়ামের পাশাপাশি এই সমস্ত উপাদান প্রয়োজনীয়। অস্টিয়োপোরোসিসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রুখে দিতে পারে, কাঠবাদাম খাওয়ার অভ্যাস।

৫. মস্তিষ্ক সতেজ রাখে

সারা দেহের কাজকর্ম পরিচালনা করে মস্তিষ্ক। তাই মস্তিষ্কের সমস্ত রাসায়নিক উপাদানের মধ্যে ভারসাম্য বজায় রাখা বিশেষ ভাবে প্রয়োজন। কাঠবাদামের মধ্যে থাকা ভিটামিন ই এবং ম্যাগনেশিয়াম, মস্তিষ্কের স্নায়ুর বয়সজনিত সমস্যাগুলিতে আত্রান্ত হওয়ার গতি কমিয়ে করে দিতে পারে।

কিউএনবি/অনিমা/০২ ডিসেম্বর ২০২৩,/রাত ৯:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit