সোমবার, ১৮ মে ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
শিরোনাম
প্রধানমন্ত্রীর সভপতিত্বে এনইসি’র সভা শুরু গজারিয়ায় নানা বাড়ির আঙিনায় কারিনার দাফন সম্পন্ন হরমুজ প্রণালির পূর্ণ সামরিক নিয়ন্ত্রণ নিল ইরান শেষ ম্যাচেই সৌদি লিগের ভাগ্য নির্ধারণ, বর্ষসেরার তালিকায় রোনালদো পৈতৃক সম্পত্তি দখলের অভিযোগ ঠাকুরাকোনায় অসহায় দম্পতির ওপর হামলা, ভাঙচুরের পর বাড়িছাড়া করার অভিযোগ ঘরের মাঠে দিবালার সম্ভাব্য শেষ ম্যাচ, স্ট্যান্ডিং অভিয়েশনে বিদায় জানালেন সমর্থকরা ঈদুল আজহার তারিখ ঘোষণা করল মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সোমবার সৌদিতে ঈদুল আজহার তারিখ ঘোষণা ৫ বছরের মধ্যে তাইওয়ানে হামলা চালাতে পারে চীন

ভারতকে ১৭৪ রানে থামিয়ে সিরিজে সমতায় ফিরতে চায় অস্ট্রেলিয়া

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১ ডিসেম্বর, ২০২৩
  • ১৮৭ Time View

স্পোর্টস ডেস্ক : ভারতকে ১৭৪ রানে থামিয়ে সিরিজে সমতায় ফিরতে চায় অস্ট্রেলিয়া ক্রিকেট দল। জয়ের জন্য ১২০ বলে অসিদের প্রয়োজন ১৭৫ রান।

সিরিজের প্রথম দুই ম্যাচে জয় পায় ভারত। তৃতীয় ম্যাচে জিতে সিরিজে ফেরে অস্ট্রেলিয়া। আজ চতুর্থ ম্যাচে জিতে সিরিজে সমতায় আনতে চায় অস্ট্রেলিয়া। তাহলে সিরিজের শেষ ম্যাচটি হয়ে যাবে ‘অঘোষিত ফাইনাল’।

শুক্রবার ভারতের রায়পুরে টস হেরে প্রথমে ব্যাট করে ৯ উইকেট হারিয়ে ১৭৪ রান করে ভারত। দলের হয়ে সর্বোচ্চ ৪৬ রান করেন রিংকু সিং। 

প্রথমে ব্যাট করতে নেমে ঋতুরাজ গায়কোয়াড়ের সঙ্গে ব্যাটিংয়ে নেমে উড়ন্ত সূচনা করেন জসবি জসওয়াল। ৬ ওভার তথা ৩৬ বলে ভারতের সংগ্রহ ছিল ৫০ রান। 

এরপর মাত্র ১৩ রানের ব্যবধানে ভারত হারায় ৩ উইকেট। ২৮ বলে ৬টি চার আর এক ছক্কায় ৩৮ রান করে ফেরেন ওপেনার জসওয়াল। তিন নম্বর পজিশনে ব্যাটিংয়ে নেমে ৭ বলে ৮ রান করে ফেরেন স্রেয়াশ আইয়ার। ২ বলে মাত্র ১ রানে ফেরেন অধিনায়ক সূর্য কুমার যাদব। 

চতুর্থ উইকেটে ৩১ বলে ৪৮ রানের জুটি গড়েন রিংকু সিং ও ঋতুরাজ। ২৮ বলে তিন চার আর এক ছক্কায় ৩২ রান করে ফেরেন ঋতুরাজ গায়কোয়াড়। ১৯ বলে তিন ছক্কা আর এক চারে ৩৫ রান করেন জিতেশ শর্মা। ২৯ বলে ৪টি চার আর ২টি ছক্কায় সর্বোচ্চ ৪৬ রান করেন রিংকু সিং।

অস্ট্রেলিয়ার হয়ে ৪ ওভারে ৪০ রানে ৩ উইকেট নেন বেন দ্বারশুইস। দুটি করে উইকেট নেন জেসন বেহরেনডর্ফ ও তানভীর সংঘ।

 

কিউএনবি/অনিমা/০১ ডিসেম্বর ২০২৩/রাত ৯:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit