বুধবার, ১১ মার্চ ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন

জয়পুরহাটের কালাইয়ে বৃদ্ধকে জবাই করে হত্যা

মিজানুর রহমান মিন্টু ,জয়পুরহাট
  • Update Time : শুক্রবার, ১ ডিসেম্বর, ২০২৩
  • ১৭৭ Time View
মিজানুর রহমান মিন্টু ,জয়পুরহাট প্রতিনিধি : জয়পুরহাটের কালাই উপজেলার পুনট ইউনিয়নের শিকটা গ্রামের উত্তর পাড়া এলাকায় সৈয়দ আলী আকন্দ (৭০) নামে এক বৃদ্ধকে জবাই করে হত্যা করেছে দূর্বৃত্তরা।  গতকাল বৃহষ্পতিবার দিবাগত রাতের কোন এক সময় নিজ শয়ন কক্ষে বৃদ্ধকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে জানান এলাকাবাসী। নিহত সৈয়দ আলী ওই গ্রামের মৃত মোরতাজ আলীর ছেলে।গ্রামবাসীরা জানান, নিহতের স্ত্রী আগেই মারা গেছেন। ২ মেয়ের বিয়ে হওয়ায় ও  ৩ ছেলে  একই গ্রামে আলাদা বাড়িতে বসবাস করেন। আর বৃদ্ধ সৈয়দ আলী একাই নিজ বাড়িতে থাকতেন।

এই অবস্থায় রাতের খাবার খেয়ে তিনি তার শয়ন কক্ষে ঘুমিয়ে পড়েন। সকালে বড় ছেলে তৈয়ব আলী বাবাকে ডাকতে গিয়ে দেখেন তাকে জবাই করে হত্যা করা হয়েছে।  তার চিৎকারে এলাকাবাসী এসে পুলিশে খবর দেন। পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতলের মর্গে প্রেরন করেছে। গ্রামবাসীরা আরো জানান, বৃদ্ধ সৈয়দ আলী এক জন ধনী কৃষক হলেও তিনি ব্যাংকে টাকা জমা না করে বাড়িতে বাক্সে টাকা রাখতেন। ওই জমানো টাকা দিয়ে প্রতি বছর তিনি জমি কিনতেন।  নগদ টাকার কারনেও তাকে হত্যা করা হতে পারে বলে গ্রামবাসীরা আশঙ্কা প্রকাশ করেছেন।কালাই থানার অফিসার ইনচার্জ (ওসি) ওয়াসিম আল বারী জানান, এ ব্যাপারে তদন্তসহ হত্যাকান্ডের কারন অনুসন্ধানের পাশাপাশি পুলিশ অপরাধীদের গ্রেফতারে জোর চেষ্টা চালিয়ে যাচ্ছে।

কিউএনবি/অনিমা/০১ ডিসেম্বর ২০২৩/সন্ধ্যা ৬:৪১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit