শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণ করতে চান শেখ হাসিনা: রাজনীতিতে এক চালবাজি ঘোষণা মাত্র রাত ১টার মধ্যে ১৭ জেলায় অতিভারী বৃষ্টির আভাস খামেনির হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার ইরানের চট্টগ্রামের বন্যা উন্নতির পূর্বাভাস, সিলেট-রংপুরে শঙ্কা চট্টগ্রাম অঞ্চলে দুর্যোগ মোকাবেলায় প্রধানমন্ত্রীর ১০ পদক্ষেপ খামেনির জানাজা-দাফন প্রক্রিয়ায় অংশ নেন ৪ কোটিরও বেশি মানুষ ১৩ উপজেলায় নতুন হাসপাতাল অনুমোদন মিরপুর-১০ মেট্রো স্টেশন এলাকায় অবৈধ দখল উচ্ছেদে অভিযান পাকিস্তানে পিপিপি নেতার বাড়িতে আত্মঘাতী হামলায় ১৭ জনের প্রাণহানি

চুয়েট শিক্ষক সমিতির যুগ্ম সম্পাদক হলেন মিশুক

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১ ডিসেম্বর, ২০২৩
  • ২০২ Time View

ডেস্ক নিউজ : গত ২৮ নভেম্বর চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) শিক্ষক সমিতির ২০২৪-২৫ কার্যকরী পরিষদের নির্বাচন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। এতে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় যুগ্ম সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন জনপ্রিয় কলাম লেখক, নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের সহকারী অধ্যাপক মো. শাহজালাল মিশুক।

চুয়েট শিক্ষকদের দাবি-দাওয়া আদায়ে মো. শাহজালাল মিশুক তার চাকরির শুরু থেকেই ছিলেন বেশ সোচ্চার। পাশাপাশি তিনি ২০১৬-১৭ মেয়াদে চুয়েট শিক্ষক সমিতির প্রচার ও সমাজকল্যাণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে ২০১৮-১৯ মেয়াদে ক্রীড়া সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

জনপ্রিয় কলাম লেখক ও মিডিয়া ব্যক্তিত্ব মিশুক চুয়েট শিক্ষক সমিতিতে এ গুরুত্বপূর্ণ দায়িত্বে নির্বাচিত হওয়ায় চুয়েট ক্যাম্পাসের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীদের মধ্যে বেশ উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশ বিরাজ করছে।

গত মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের পূর্ব গ্যালারিতে বেলা ১১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চুয়েট শিক্ষক সমিতির একটি পদে ভোটগ্রহণ কার্যক্রম আনুষ্ঠিত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের মোট ৩৪৯ জন শিক্ষক ভোট প্রদান করেন। বিকাল ৫টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ে নবনির্বাচিত কমিটির নেতাদের ফুলেল শুভেচ্ছা জানান চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম।

 

 

কিউএনবি/আয়শা/ ০১ ডিসেম্বর ২০২৩,/সন্ধ্যা ৬:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit