রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০১:৩১ অপরাহ্ন
শিরোনাম
সূচকের ওঠানামায় পুঁজিবাজারে লেনদেন চলছে ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেল নিয়ে ট্রাম্পের চুক্তি, যেসব প্রশ্নের উত্তর এখনও মেলেনি সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত জারি কাভান সুলিভানের দুর্দান্ত গোলে ফিলাডেলফিয়ার জয় নেপালের বন্যায় জলবিদ্যুৎ টানেলে নিখোঁজ এখনও ৮৯৮, উদ্ধার ৩৬১ নেপাল-চীনে আকস্মিক বন্যায় মৃত বেড়ে ৬৮৬, নিখোঁজ প্রায় ৩ হাজার ফ্রান্সের ঐতিহাসিক ক্লাব নঁতে কিনতে পারেন বেকহ্যাম ১৯৭১ ইস্যুতে পাক সেনাবাহিনীকে খোঁচা দিয়ে যা বললেন দেশটির বর্ষীয়ান রাজনীতিবিদ হাজার গোলের আরও কাছে রোনালদো, চার ম্যাচে চার জয় আল নাসরের বঙ্গোপসাগরে লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

বাগেরহাটে দাঁড়িয়ে থাকা বাসে অগ্নিসংযোগের ঘটনায় গ্রেফতার ১০

এস এম সাইফুল ইসলাম কবির,বাগেরহাট
  • Update Time : বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩
  • ২১৪ Time View

এস এম সাইফুল ইসলাম কবির,বাগেরহাট : বাগেরহাটের রামপালে দাঁড়িয়ে থাকা বাসে অগ্নি সংযোগের ঘটনায় রামপাল থানায় একটি মামলা দায়ের হয়েছে। বাসের মালিক খুলনার রূপসা উপজেলার সাইফুল ইসলাম বাদী হয়ে মামলাটি করেছেন । পুলিশ অভিযান চালিয়ে ১০ জনকে আটক করেছে। রামপাল থানার ওসি এস, এম আশরাফুল আলম সত্যতা করে জানান, গাড়ির মালিক এজাহার দাখিলের পর বুধবার রাতে এজাহারনামীয় আসামিদের অভিযান চালিয়ে আটক করা হয়। আটককৃতদের বৃহস্পতিবার (২৯ নভেম্বর) বাগেরহাটের আদালতে প্রেরন করা হয়েছে। অপর আসামিদের আটকের জোর চেষ্টা চলছে ।

রামপাল থানা পুলিশ সূত্রে জানা গেছে, গত ইংরেজি ২৮ নভেম্বর রাত ৯ টায় উপজেলার খুলনা মোংলা মহাসড়কের ফয়লাস্থ মোংলা বাস স্টান্ডের সামনে দাড়িয়ে থাকা যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। ওই ঘটনায় রামপাল থানায় বুধবার (২৯ নভেম্বর) রাতে মামলা দায়েরের পরই পুলিশ বিভিন্ন এলাকায় অভিযান শুরু করে।

এ সময় ৮ জন বিএনপির নেতাকর্মী আটক করে। আটককৃতরা হলেন, উপজেলার কাপাসডাঙ্গা গ্রামের মৃত জব্বারের পূত্র গাজী মুজিবর রহমান (৬৮), তালবুনিয়া গ্রামের মোজাফফরের পূত্র ইব্রাহিম শেখ (৩০), শ্রীরম্ভা গ্রামের কাওসার শেখের পূত্র মোঃ হেমায়েত শেখ (৪৫), একই গ্রামের ওসমান গনি মুন্সির পূত্র মোঃ মোস্তফা মুন্সী (৫৫), কুমলাই গ্রামের শাহিন শেখের পূত্র আল মুসাব্বির ওরফে সাব্বির (২২), হোগলডাঙ্গা গ্রামের হাবিবুর রহমানের ছেলে মো. আল মিরান (২৩), সোনাতুনিয়া গ্রামের নজরুল ইসলামের পূত্র মোঃ তরিকুল ইসলাম শিমুল (৩০), কাপাসডাঙ্গা গ্রামের গোলাম মোস্তফার পূত্র মোঃ এসকেন্দার শেখ (৩৮), দলদাহ গ্রামের মৃত হাতেম আলীর পুত্র মাহাতাব মোড়ল (৬৫) ও সন্তোষপুর গ্রামের আঃ মজিদ শেখের পূত্র মোঃ আব্দুল্লাহ শেখ (৩৭)।

মামলার এজাহারে বাদী সাইফুল ইসলাম উল্লেখ করেন, গত মঙ্গলবার (২৮ নভেম্বর) রাত ৯ টায় তার রেজিষ্ট্রেশনকৃত ঢাকা মেট্রো জ-১১-১১০৬ নম্বর এর দাড়িয়ে থাকা অবস্থায় ছিল। ওই সময় দুর্বৃত্তরা পেট্রোল ঢেলে বাসটিতে অগ্নি সংযোগ করে। এতে তার ৩ লক্ষ ৬৫ হাজার টাকার ক্ষতি হয়।

 

 

কিউএনবি/আয়শা/৩০ নভেম্বর ২০২৩,/রাত ৯:০৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit