বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন

হরতালের সমর্থনে বঙ্গবাজারে ছাত্রদলের মিছিল , আটক ২ 

জালাল আহমদ, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ।
  • Update Time : বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩
  • ২৯১ Time View

জালাল আহমদ, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : শেখ হাসিনা সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচনের একদফা ও অবৈধ নির্বাচনী তফসিল বাতিলের দাবিতে ৮ম দফা অবরোধের ২য় দিনে হরতালের সমর্থনে ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন বঙ্গবাজারে মিছিল করেছে ছাত্রদলের নেতাকর্মীরা।আজ ৩০ নভেম্বর (২০২৩) বৃহস্পতিবার দুপুরে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রাকিবুল ইসলাম রাকিবুল নেতৃত্বে পুলিশ হেড কোয়ার্টারস এর পার্শ্ববর্তী বঙ্গবাজার মোড় থেকে মিছিলটি শুরু হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হল গেটে শেষ হয়।

মিছিল থেকে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম এবং ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সিনিয়র সহ-সভাপতি রাকিবুল হাসান চাঁদকে গ্রেপ্তার করে পুলিশ। মিছিলকারীদের অভিযোগ ‘মিছিলের শেষ পর্যায়ে পিছন থেকে পুলিশের টহলরত গাড়ী মিছিলের উপর তুলে দেয়। পরে পুলিশের লাঠিচার্জে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়।

মিছিলে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ সাধারণ সম্পাদক জামিল মুরসালিন, সদস্য মোঃ অলিউজ্জামান সোহেল, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি এবিএম ইজাজুল কবির রুয়েল, ঢাবির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মাসুম বিল্লাহ্, যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব আলম শাহিন, ঢাবির মাষ্টারদা সূর্যসেন হল ছাত্রদলের প্রচার সম্পাদক মনোয়ার হোসেন প্রান্ত, সলিমুল্লাহ মুসলিম হল ছাত্রদলের প্রচার সম্পাদক সৈয়দ ইয়ানাথ ইসলাম, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ-সভাপতি মহিউদ্দিন রুবেল, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ সভাপতি কাওছার আহম্মেদ রনি, যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম মাহমুদ, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রাকিব হোসাইন খান, যুগ্ম সাধারণ সম্পাদক সুলতানা আক্তার মিম, সহ নাট্য বিষয়ক সম্পাদক মুনতাসীর মামুন, ঢাকা কলেজ ছাত্রদলের সহ-সভাপতি ইব্রাহিম কার্দী, সহ-সভাপতি পিয়াল হাসান, সহ-সভাপতি শাহাদাত হোসেন মানিক, কবি নজরুল সরকারি কলেজ ছাত্রদলের সহ-সভাপতি মোঃ মজিবুল হক রিপন, সহ-সভাপতি শাহাদাত হোসেন শাহেদ, যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান আবির, যুগ্ম সাধারণ সম্পাদক আহমাদ উল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহিম, তিতুমীর কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রিয়াজুল ইসলাম রিয়াজ, ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সাদিকা তামান্না রেমি, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সাবেক গণ শিক্ষা বিষয়ক সম্পাদক এম এইচ রাসেল বিল্লাহ, মোঃ টগর প্রধান, মোঃ রাসেল, জাহিদ হোসেন ফাহিম সহ  বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীরা।।

কিউএনবি/আয়শা/৩০ নভেম্বর ২০২৩,/বিকাল ৪:৩০

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit