মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন

বিএনএম থেকে ঢাকা ১৯ আসনে মনোনয়নপত্র জমা দিলেন সাইফুল ইসলাম ভূঁইয়া

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩
  • ১৮৫ Time View
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৯ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) এর মনোনীত প্রার্থী বিশিষ্ট ব্যবসায়ী মোঃ সাইফুল ইসলাম ভূঁইয়া মনোনয়ন পত্র দিয়েছেন। বুধবার দুপুর ২টার দিকে সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এই মনোনয়নপত্র জমা দেন তিনি। 

এসময় তিনি বলেন, ‘ঢাকা-১৯ আসনটি আমার জন্মস্থান। এই আসনটিতে বিএনএম দল থেকে আমাকে মনোনীত করেছেন। এরই প্রেক্ষিতে বৃহস্পতিবার দুপুরে আমি মনোনয়নপত্র জমা দিয়েছি। আমি মনে করি আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন হবে অত্যন্ত সুষ্ঠু ও নিরপেক্ষ। গণতন্ত্র রক্ষা করতে নির্বাচনের কোনো বিকল্প নেই।
আমি বিজয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। আমি এরআগেও আমার জন্মস্থানে জনগণের সেবা করেছি এবং ভালোবাসাও পেয়েছি। এখন আমি এই সেবা বড় পরিসরে করতে চাই, যদি জনগণ সুযোগ করে দেন। সবাই আমার জন্য দোয়া করবেন’। 
মনোনয়ন পত্র জমাদানকালে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ মাজহারুল ইসলাম, মোঃ সোলাইমান ও মোঃ সালাউদ্দিন সহ আরও অনেকে। ঢাকা জেলার আশুলিয়া থানাধীন জামগড়া এলাকার মোঃ আব্দুর রাজ্জাক ভূঁইয়ার সুযোগ্য সন্তান মোঃ সাইফুল ইসলাম ভূঁইয়া। 

 

 

কিউএনবি/আয়শা/৩০ নভেম্বর ২০২৩,/বিকাল ৪:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit