রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন
শিরোনাম
চীনা বিনিয়োগে বাংলাদেশে প্রায় এক লাখ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে: রাষ্ট্রদূত ওয়েন খুলে দেয়া হয়েছে কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট; সেকেন্ডে ছাড়া হচ্ছে ৯ হাজার কিউসেক পানি উৎসবমুখর পরিবেশে ঢাকায় শেষ হলো ২য় এম্বেসি ইনডোর গেমস কাপ্তাই হ্রদের চাপ কমাতে বাঁধের ১৬ কপাট ৩ফুট খুলে দিয়েছে কর্তৃপক্ষ সিলেট জুড়ে বিদ্যুতের লোডশেডিং লাগামহীন, অতিষ্ঠ জনজীবন ফ্রি কিকের সর্বকালের রেকর্ড ভাঙতে কত গোল চাই মেসির? নওগাঁর পত্নীতলায় পুলিশের অভিযানে মাদকদ্রব্য সহ দম্পতি আটক রাঙামাটির সীমান্ত সড়কে মোটরসাইকেল খাদে, নারী নিহত নোয়াখালীতে দুই হোটেলে ডিবির অভিযান, গ্রেপ্তার ৮ সিলেটে চা শ্রমিকদের ৫০০টাকা মজুরিসহ ৪ দাবিতে কর্মবিরতি-বিক্ষোভ মিছিল

অভাব না আভিজাত্য, সন্তানকে কী শেখাবেন?

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩
  • ১৭৮ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : কিছুদিন হল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এই নিয়ে হচ্ছে বেশ আলোচনা-সমালোচনা। একপক্ষ বলছেন, সন্তানকে আভিজাত্য শেখান তো আরেক পক্ষ বলছেন, সন্তানকে অভাব শেখান। দুই পক্ষই সমানে যুক্তি তুলে ধরছেন যার যার বক্তব্যের সমর্থনে।

কিন্তু আসলেই সন্তানকে কি শেখানো উচিত?

শিশুকালই শেখানোর সেরা সময়। এ সময় যা কিছু শেখাবেন, তা সারা জীবনের জন্য মাথায় গেঁথে যাবে। তাই এই বয়স থেকেই শিশুকে সঞ্চয়ী হওয়ার পাশাপাশি ব্যক্তিত্ব গঠনের বিষয়ে ধারণা দিতে হবে।

অভাব বনাম আভিজাত্য

অর্থের অভাব থাকলেও অন্তরের আভিজাত্য যেন নষ্ট না হয়, সন্তানকে সেটাই শেখান। আপনার সন্তানকে একজন ইতিবাচক মানুষ হিসেবে গড়ে উঠতে সাহায্য করুন। এটি থাকতে হবে আপনার স্বভাবে। মা-বাবার মধ্যে ইতিবাচকতা, অন্যের যেকোনো খুশির খবরে আনন্দিত হওয়া, অন্যের কষ্টে কষ্ট পাওয়া, ক্ষমা করতে জানা ইত্যাদি বৈশিষ্ট্য লক্ষ্য করলে শিশু তা-ই শিখে শিখে বড় হবে।

সঞ্চয়ী হওয়া শেখান

সন্তানকে সঞ্চয়ী বানাতে চাইলে আগে নিজে সঞ্চয়ী হোন। কেননা, শিশুরা অনুকরণপ্রিয়। আপনার সন্তানকে সঞ্চয়ের প্রয়োজনীয়তা উদাহরণ দিয়ে বুঝিয়ে বলুন। চাইলেই কিছু পাওয়া যায়, এমন ধারণা যেন আপনার সন্তানের না হয়। মাঝেমধ্যে আপনার সন্তানকে দিয়ে ঘরের কাজ করান। আর সেজন্য তাকে অর্থ দিন। একটা শিশু যখন পরিশ্রম করে টাকা পাবে, তখন সে সেই কষ্টে উপার্জিত অর্থ খরচ করার বিষয়ে ভাববে ও সচেতন হবে। সন্তানকে কোনটা প্রয়োজন আর কোনটা বিলাসিতা, সেটা বুঝিয়ে বলুন।

ইতিবাচকতা শেখান

সন্তানকে একজন ইতিবাচক মানুষ হিসেবে গড়ে উঠতে সাহায্য করুন। মা-বাবার মধ্যে ইতিবাচকতা, অন্যের যেকোনো খুশির খবরে আনন্দিত হওয়া, অন্যের কষ্টে কষ্ট পাওয়া, ক্ষমা করতে জানা ইত্যাদি বৈশিষ্ট্য লক্ষ্য করলে শিশু তা-ই শিখে শিখে বড় হবে। শিশুর মধ্যে কোনো নেতিবাচকতা গড়ে উঠতে দেখলে সঙ্গে সঙ্গেই তাকে সতর্ক করতে হবে। এর ভয়াবহতা তাকে বুঝিয়ে বলতে হবে।

নির্লোভ হওয়া শেখান

সন্তানকে এমন শিক্ষা দেন যাতে সে অন্যের কিছু দেখে যেন লোভ না করে। লোভে কি কি ক্ষতি হয় তা সন্তানের সামনে তুলে ধরুন। এমনকি অন্যের কোন জিনিস যেন তার অনুমতি ছাড়া না ধরে সে শিক্ষাও দিন আপনি নিজেও তা পালন করুন। কারণ নিজে যে পথে থাকবেন, সন্তান তো সেই পথেই যাবে। তাই নিজের পথটা সহজ রাখুন। তখন সন্তানই আপনার সম্পদ হয়ে উঠবে।

সন্তানকে বিনয়ী হতে শেখান

একজন ভালো মানুষের স্বভাবে থাকে বিনয়, থাকে ক্ষমা করার মতো উদারতা। এই দুই শিক্ষা সন্তান যেন আপনার কাছ থেকে পায়। তাকে শেখান, ঘৃণার চেয়ে ক্ষমা সুন্দর।

কিউএনবি/অনিমা/৩০ নভেম্বর ২০২৩,/বিকাল ৩:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit