বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন

ঢাবিতে ১ ডিসেম্বর বর্ণাঢ্য বিজয় র‌্যালি আয়োজন করা হবে

জালাল আহমদ, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ।
  • Update Time : বুধবার, ২৯ নভেম্বর, ২০২৩
  • ১৯৯ Time View

জালাল আহমদ, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে : মহান বিজয় দিবস ২০২৩ উদযাপন উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে আগামী ১ ডিসেম্বর (২০২৩) শুক্রবার সকাল ১১টায় অপরাজেয় বাংলার পাদদেশ থেকে বর্ণাঢ্য এক বিজয় র‌্যালি বের করা হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামালের নেতৃত্বে এই বিজয় র‌্যালি সোহরাওয়ার্দী উদ্যানের স্বাধীনতা চত্বরে গিয়ে শেষ হবে।

বিজয় র‌্যালি শেষে স্বাধীনতা চত্বরে ঢাকা বিশ্ববিদ্যালয় সংগীত বিভাগের শিক্ষক শিক্ষার্থীদের অংশগ্রহণে দেশাত্ববোধক গান (মুক্তির গান ও বিজয়ের গান) পরিবেশিত হবে। এই বিজয় র‌্যালিতে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ, সিনেট ও সিন্ডিকেট সদস্য, বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন হলের প্রাধ্যক্ষ, বিভিন্ন ইনস্টিটিউটের পরিচালক, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতিসহ বিভিন্ন সমিতির নেতৃবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারিগণ অংশ নিবেন।

কিউএনবি/আয়শা/২৯ নভেম্বর ২০২৩,/রাত ৯:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit