জালাল আহমদ, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : শেখ হাসিনা সরকারের পদত্যাগ, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন ও কারাবন্দী নেতাকর্মীদের মুক্তির এক দফা দাবি এবং তফসিল বাতিলের দাবিতে দেশব্যাপী অবরোধ কর্মসূচি ও হরতালের ডাক দিয়েছে বিএনপি। বিএনপির ডাকা দুই দিন ব্যাপি কর্মসূচির ১ম দিনে আজ বুধবার (২৯ নভেম্বর) সকালে সাইন্সল্যাব এলাকায় অবরোধের সমর্থনে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদলের নেতাকর্মীরা।এ সময় তারা অবরোধের সমর্থনে নানা শ্লোগান দিতে থাকেন।
মিছিলে উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ সভাপতি শামিম আহমেদ,যুগ্ম সাধারণ সম্পাদক মো: সাফি ইসলাম ,ঢাকা বিশ্ববিদ্যালয় এর যুগ্ম সম্পাদক নাজমুস সাকিব,শাহিনুর ইসলাম শাহিন,সুর্যসেন হল সভাপতি শামিম শুভ,হাজী মুহাম্মদ মুহসিন হলের যুগ্ম সম্পাদক মিনহাজুল হক নয়ন,মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজ যুগ্ম সম্পাদক রাকিব,মহানগর দক্ষিণের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক আশিকুর রহমান মিশন,ঢাকা কলেজ ছাত্রদলের প্রশিক্ষণ ও কর্মসূচি সম্পাদক রাশেদ ইসলাম ,রোকনে ফিদ্দাদ সিয়াম,ইস্ট্রান বিশ্ববিদ্যালয় আহব্বায়ক ওসমান শেখ,যুগ্ম আহব্বায়ক আরিফ, সহবিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।
কিউএনবি/আয়শা/২৯ নভেম্বর ২০২৩,/রাত ৯:০৫