শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণ করতে চান শেখ হাসিনা: রাজনীতিতে এক চালবাজি ঘোষণা মাত্র রাত ১টার মধ্যে ১৭ জেলায় অতিভারী বৃষ্টির আভাস খামেনির হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার ইরানের চট্টগ্রামের বন্যা উন্নতির পূর্বাভাস, সিলেট-রংপুরে শঙ্কা চট্টগ্রাম অঞ্চলে দুর্যোগ মোকাবেলায় প্রধানমন্ত্রীর ১০ পদক্ষেপ খামেনির জানাজা-দাফন প্রক্রিয়ায় অংশ নেন ৪ কোটিরও বেশি মানুষ ১৩ উপজেলায় নতুন হাসপাতাল অনুমোদন মিরপুর-১০ মেট্রো স্টেশন এলাকায় অবৈধ দখল উচ্ছেদে অভিযান পাকিস্তানে পিপিপি নেতার বাড়িতে আত্মঘাতী হামলায় ১৭ জনের প্রাণহানি

ঢাবিতে ‘উন্নয়নের জন্য রাজস্ব’ শীর্ষক বক্তৃতা অনুষ্ঠিত

জালাল আহমদ, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ।
  • Update Time : বুধবার, ২৯ নভেম্বর, ২০২৩
  • ১৭৯ Time View

জালাল আহমদ, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে ‘উন্নয়নের জন্য রাজস্ব’ শীর্ষক এক বিশেষ বক্তৃতা আজ ২৯ নভেম্বর (২০২৩ ) বুধবার নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা 

মো. রহমাতুল মুনিম অনুষ্ঠানে বিশেষ বক্তৃতা প্রদান করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. নিজামুল হক ভূইয়া স্বাগত বক্তব্য দেন। কর অঞ্চল ঢাকা-১১ এর কর কমিশনার রওনক আফরোজ এসময় উপস্থিত ছিলেন। রেজিস্ট্রার প্রবীর কুমার সরকার অনুষ্ঠান সঞ্চালন করেন।

উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল কর প্রদান কার্যক্রমকে সাধারণ মানুষের কাছে জনপ্রিয় করার ক্ষেত্রে কার্যকর উদ্যোগ গ্রহণের উপর গুরুত্বারোপ করে বলেন, “একাজে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সম্পৃক্ত করা যেতে পারে। সামাজিক দায়বদ্ধতা কর্মসূচির আওতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের গবেষণা খাতে অর্থ সহায়তা প্রদানের জন্য তিনি সংশ্লিষ্টদের প্রতি আহবান জানান।

‘উন্নয়নের জন্য রাজস্ব’ শীর্ষক বিশেষ বক্তৃতা প্রদানের জন্য আবু হেনা মো. রহমাতুল মুনিমকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, এই বক্তৃতার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীগণ উপকৃত হবেন। জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম নিয়মিত কর প্রদান বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির উপর গুরুত্বারোপ করে বলেন, “দেশের সার্বিক উন্নয়নে জনগনের মাঝে কর প্রদানের মানসিকতা গড়ে তুলতে হবে”।

কিউএনবি/আয়শা/২৯ নভেম্বর ২০২৩,/রাত ৯:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit