মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন

নওগাঁয় যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

সজিব হোসেন নওগাঁ প্রতিনিধি । 
  • Update Time : বুধবার, ২৯ নভেম্বর, ২০২৩
  • ১৫৯ Time View
সজিব হোসেন নওগাঁ প্রতিনিধি : নওগাঁয় শয়নকক্ষ থেকে আকাশ (২৬) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৯ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় তার নিজ শয়নকক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত আকাশ নওগাঁ সদর উপজেলার মখরপুর মোল্লা পাড়া গ্রামের আশরাফ আলীর ছেলে।

পুলিশ ও পরিবারের লোকজনের সূত্রে জানা যায়, আকাশ রাতে পরিবারের সাথে খাবার খেয়ে নিজ ঘরে ঘুমাতে যায়। সকালে পরিবারের লোকজন ডাকাডাকি করে কোনো সারাশব্দ না পেয়ে দরজা ভেঙে ঘরে ঢুকলে ঝুলন্ত অবস্থায় আকাশকে দেখতে পায়। পরে থানায় খবর দিয়ে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।

নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল বিন আহসান জানান, থানায় সংবাদ দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ওসি আরো জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সে আত্মহত্যা করেছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

কিউএনবি/আয়শা/২৯ নভেম্বর ২০২৩,/বিকাল ৫:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit