মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন

খাগড়াছড়িতে অষ্টম দফা বিএনপি,র ডাকা  অবরোধে মাঠে তৎপর রয়েছে.. প্রশাসন

জসীম উদ্দিন জয়নাল,খাগড়াছড়ি
  • Update Time : বুধবার, ২৯ নভেম্বর, ২০২৩
  • ১৩১ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : অষ্টম দফা বিএনপি,র ডাকা ২৪ ঘণ্টার অবরোধ ও একই সঙ্গে বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতালের ডাকদেন বিএনপি।খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গায় অবরোধ ওহরতালকে  কেন্দ্র করে যে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনার মোকাবেলা করতে সতর্ক ও কঠোর অবস্থানে  মাঠে তৎপর রয়েছে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, পুলিশ,বিজিব, আনসার বাহিনীর সদস্যরা।বুধবার (২৯নভেম্বর)ভোর ৪টা থেকে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ডেজী চক্তবর্তী,র নেতৃত্বে মাঠে কাজ করছেন মাটিরাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো.মেজবাহ উদ্দিন, মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) কমল কৃষ্ণ ধর, মাটিরাঙ্গা থানার ইন্সপেক্টর তদন্ত মো.শরীফ সহ বিজিবি,পুলিশ,আনসার বাহিনীর সদস্যরা মাঠে তৎপর রয়েছে।দূর পাল্লার যান বাহন চলাচল করেছে।
এদিকে অবরোধের আগের রাত মাটিরাঙ্গা উপজেলা ও আঞ্চলিক মহাসড়কে যানচলাচল ও জনজীবন  স্বাভাবিক রাখতে মাটিরাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেজবাহ উদ্দিন নেতৃত্বে খাগড়াছড়ি-ঢাকা-চট্রগ্রাম সড়কের গুরুত্বপূর্ণ পয়েন্ট গুলোতে পুলিশ, বিজিবি,মাঠে  সর্তক অবস্থায় রয়েছে। মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ডেজী চত্রুবর্তী বলেন, অষ্টম দফা বিএনপি,র ডাকা ২৪ ঘণ্টার অবরোধ ও একই সঙ্গে বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতালকে কেন্দ্র করে যেকোন ধরনের নাশকতা প্রতিরোধে আমরা কঠোর অবস্থানে রয়েছি।ভোর থেকেই মাটিরাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেজবাহ উদ্দিন এর নেতৃত্বে ঢাকা থেকে ছেড়ে আসা নাইটকোচ গাড়ি পুলিশের পাহারায় খাগড়াছড়ি নিরাপদে পৌঁছানো হয়েছে। সড়কের সব পয়েন্টে পুলিশ,বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে যাতে কারো জানমালের কোনো ক্ষতি না হয়। অবরোধের কোন প্রভাব পড়েনি জনজীবন স্বাভাবিক রয়েছে বলে জানান তিনি।

কিউএনবি/অনিমা/২৯ নভেম্বর ২০২৩,/সকাল ১০:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit