সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
নোয়াখালীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ৫ লাখ টাকা লুট মাটিরাঙ্গায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্টিত। দেবীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা নওগাঁর মহাদেবপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান শীর্ষক আলোচনা সভা ও শিক্ষক সমাবেশ নোয়াখালীতে চিকিৎসকের অবহেলায় মা-নবজাতকের মৃত্যু, সর্বোচ্চ শাস্তির দাবি খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় দোয়া ও মিলাদ বোচাগঞ্জের জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নওগাঁয় জাতীয় মৎস্য সপ্তাহ শুরু ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন ফুলবাড়ীতে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন॥

পুঁজিবাজারে সূচকের পতনে কমলো লেনদেন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০২৩
  • ১৬৫ Time View

ডেস্ক নিউজ : সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবারও (২৮ নভেম্বর) পুঁজিবাজারে সূচকের পতনের মধ্যদিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন বাড়লেও অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) কমেছে।

সোমবারও পুঁজিবাজারে সূচকের বড় পতন হয়।বাজার বিশ্লেষণে দেখা যায়, মঙ্গলবার ডিএসইর প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৬ পয়েন্ট কমে ৬ হাজার ২০৩ পয়েন্টে অবস্থান করছে। অন্য দুই সূচকের মধ্যে শরিয়াহ সূচক ১ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ১ পয়েন্ট কমে যথাক্রমে ১৩৪৬ ও ২০৯৯ পয়েন্টে অবস্থান করছে। 

এদিন ডিএসইতে ২৯৭ কোটি ২০ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে, যা আগের কার্যদিবসের চেয়ে ৭২ কোটি টাকার লেনদেন কমেছে। আগেরদিন ডিএসইতে ৩৬৯ কোটি ৯৬ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছিল। মঙ্গলবার ডিএসইতে ৩০৫টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের লেনদেন হয়েছে। এগুলোর মধ্যে দাম বেড়েছে ৫৫টি কোম্পানির, কমেছে ৭৬টির এবং অপরিবর্তিত রয়েছে ১৭৪টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের দর।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক সিএএসপিআই মঙ্গলবার ১৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১৮ হাজার ৪০৫ পয়েন্টে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ১৪৯টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ২৯টির, কমেছে ৫৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৩টি কোম্পানির শেয়ার দর।

মঙ্গলবার সিএসইতে ৪ কোটি ৬৮ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে লেনদেন প্রায় ১ কোটি টাকা কমেছে। আগেরদিন ৫ কোটি ৩৮ লাখ টাকার লেনদেন হয়েছিল।

 

 

কিউএনবি/আয়শা/২৮ নভেম্বর ২০২৩,/সন্ধ্যা ৬:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit