রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
শিরোনাম
নোয়াখালীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ৫ লাখ টাকা লুট মাটিরাঙ্গায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্টিত। দেবীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা নওগাঁর মহাদেবপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান শীর্ষক আলোচনা সভা ও শিক্ষক সমাবেশ নোয়াখালীতে চিকিৎসকের অবহেলায় মা-নবজাতকের মৃত্যু, সর্বোচ্চ শাস্তির দাবি খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় দোয়া ও মিলাদ বোচাগঞ্জের জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নওগাঁয় জাতীয় মৎস্য সপ্তাহ শুরু ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন ফুলবাড়ীতে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন॥

৫ প্রকল্পে ১০৩ কোটি ডলার দেবে এডিবি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০২৩
  • ১৩৮ Time View

ডেস্ক নিউজ : মঙ্গলবার (২৮ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে এডিবি। বাংলাদেশ ও এডিবির পক্ষে চুক্তির নথিতে স্বাক্ষর করেন যথাক্রমে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব মো. শাহরিয়ার কাদের সিদ্দিকী ও বাংলাদেশে এডিবির কান্ট্রি ডিরেক্টর এডিমন গিনটিং।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আবাসিক গ্রাহকদের জন্য সাড়ে ৬ লাখ স্মার্ট প্রি-পেইড মিটার স্থাপনের একটি প্রকল্পে ২০০ মিলিয়ন বা ২০ কোটি মার্কিন ডলার ঋণের একটি চুক্তি হয়েছে। প্রাথমিকভাবে ঢাকা এবং নারায়ণগঞ্জে এর কাজ চলবে। এ প্রকল্প দেশের জ্বালানি দক্ষতা বাড়াতে এবং ক্লিন এনার্জি সল্যুশনে রূপান্তরিত করতে সহায়তা করবে।

গিনটিং বলেন,এই প্রকল্প গ্যাস বাঁচাতে সাহায্য করবে। পাশাপাশি গ্যাসের অপচয় রোধ করা; গ্যাসের নিরাপদ ও দক্ষ ব্যবহার সম্পর্কে গ্রাহকদের সচেতনতা তৈরি করা; রাজস্ব প্রবাহ বৃদ্ধি করে এবং বিল তৈরি, সংগ্রহ ও নিরীক্ষণের খরচ কমিয়ে গ্যাস বিতরণ কোম্পানির আর্থিক কর্মক্ষমতা উন্নয়ন করবে।

এ ছাড়া দেশীয় ভ্যাকসিন, থেরাপিউটিকস এবং ডায়াগনস্টিকস উৎপাদন ক্ষমতা প্রতিষ্ঠা এবং ভ্যাকসিন সরবরাহ নিরাপত্তা নিশ্চিত করতে গোপালগঞ্জে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান এসেনসিয়াল ড্রাগ কোম্পানির টিকা উৎপাদন কারখানা প্রতিষ্ঠায় ৩৩৬ দশমিক ৫ মিলিয়ন বা ৩৩ কোটি ৬৫ লাখ ডলার ঋণের আরেকটি চুক্তি হয়েছে।

এ প্রকল্পের আওতায় একটি ভ্যাকসিন, থেরাপিউটিক এবং ডায়াগনস্টিকস ম্যানুফ্যাকচারিং ফ্যাসিলিটি এবং গুদামঘর ইউনিট স্থাপন করা হবে, যা থেকে প্রতিবছর ৫৮ মিলিয়ন ভ্যাকসিন তৈরি হবে। পাশাপাশি ডায়াগনস্টিক কিট এবং বায়োসিমিলার থেরাপিউটিকসের প্যাকেজিংকে উন্নত করতে একটি অভ্যন্তরীণ গবেষণা ও উন্নয়ন কেন্দ্র প্রতিষ্ঠা করা হবে। দক্ষিণ এশীয় উপ-আঞ্চলিক সহযোগিতা কর্মসূচির (সাসেক) অধীন ঢাকা থেকে উত্তরাঞ্চলে আধুনিক মহাসড়ক নির্মাণে ৩০০ মিলিয়ন বা ৩০ কোটি ডলারের একটি ঋণচুক্তি স্বাক্ষরিত হয়েছে। গিনটিং বলেন,

এই প্রকল্পটি সড়ক পরিবহন ব্যবস্থার আধুনিকায়ন এবং উপ-আঞ্চলিক সংযোগ ও বাণিজ্যের উন্নতিতে সহায়তা করবে। ফলে ঢাকা-উত্তর-পশ্চিম সড়ক করিডোরে যানবাহন পরিচালনার খরচ, ভ্রমণের সময়, যানবাহনের নির্গমন, দুর্ঘটনা এবং যানজট কমবে। পাশাপাশি ভুটান, নেপাল এবং ভারতের সঙ্গে উপ-আঞ্চলিক বাণিজ্য সহজ করবে।

এদিকে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), ঢাকা বিশ্ববিদ্যালয় ও যশোর ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির কম্পিউটার ও আইটি শিক্ষা প্রকল্পে ১০০ মিলিয়ন বা ১০ কোটি ডলার দেবে এডিবি। গিনটিং জানান, প্রকল্পটি চতুর্থ শিল্পবিপ্লব প্রযুক্তি গ্রহণকে ত্বরান্বিত করতে সাহায্য করবে। পাশাপাশি ডিজিটাল বাংলাদেশের রূপকল্প বাস্তবায়ন ও যোগ্য তরুণ মানবসম্পদ ও উদ্যোক্তা তৈরি করবে।

আর পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে পানি ও স্যানিটেশন ব্যবস্থা উন্নয়নের একটি প্রকল্পে বাংলাদেশের সঙ্গে ৯০ মিলিয়ন বা ৯ কোটি ডলার ঋণের চুক্তি সই করেছে এডিবি। চুক্তিটির বিষয়ে বাংলাদেশে এডিবির কান্ট্রি ডিরেক্টর এডিমন গিনটিং বলেন, প্রকল্পটি বান্দরবান, লামা এবং রাঙামাটি শহরে বিশুদ্ধ পানীয় জল এবং স্যানিটেশন পরিষেবা সরবরাহ করবে। পাশাপাশি পানিবাহিত রোগের ঝুঁকি হ্রাস করবে, স্বাস্থ্য এবং অর্থনৈতিক সুযোগগুলো বাড়াবে।

 

 

কিউএনবি/আয়শা/২৮ নভেম্বর ২০২৩,/সন্ধ্যা ৬:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit