শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
শিরোনাম
মানসিক অসুস্থতা ঘিরে কুসংস্কার দূর করার আহ্বান প্রধানমন্ত্রীর চলতি মাসের ৯ দিনেই ডেঙ্গুতে ৫০ জনের প্রাণহানি, মৃত্যু আরও ১ কে এই নাভি পিল্লে, যিনি পেলেন ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার চট্টগ্রাম মহানগরীতে ক্রমান্বয়ে অনেক সাইকেল ট্র্যাক হবে: অর্থমন্ত্রী নোবেল শান্তি পুরস্কার পেলেন নাভি পিল্লে রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলা: সৌদি যাত্রীবাহী উড়োজাহাজ ধ্বংস, ফ্লাইট স্থগিত সেঞ্চুরি ছোঁয়া হলো না তামিমের, প্রথম সেশনে ফুরফুরে মেজাজে বাংলাদেশ রাবিতে সাংবাদিকদের ওপর হামলা, ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ নোয়াখালীতে সারা এক্সপ্রেস বন্ধের দাবি, সাবেক মেয়র সোহেলের বিরুদ্ধে নানা অভিযোগ নোয়াখালীতে এসিড পান করে যুবকের মৃত্যু

রওশন এরশাদের আসন ফাঁকা রাখল জাতীয় পার্টি

Reporter Name
  • Update Time : সোমবার, ২৭ নভেম্বর, ২০২৩
  • ১৫৩ Time View

ডেস্ক নিউজ : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ২৮৯ আসনে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করেছে জাতীয় পার্টি (জাপা)। তবে জাপার প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদের সম্মানে ময়মনসিংহ-৪ আসনে কাউকে মনোনয়ন দেয়নি দলটি। আজ সোমবার বিকালে রাজধানীর বনানীতে জাপা চেয়ারম্যানের কার্যালয়ে দল মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করেন দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু। ঘোষণা শেষে তিনি এ বিষয়টি জানান।

রওশন এরশাদের মনোনয়ন ফরম না তোলা প্রসঙ্গে মুজিবুল হক চুন্নু বলেন, ‘আমাদের চেয়ারম্যানের সঙ্গে পারিবারিকভাবে তার (রওশন এরশাদ) মান-অভিমানের বিষয় আছে কি না সেটা আমরা জানি না। তার সঙ্গে আমাদের মান-অভিমানের সুযোগ নেই। তিনি বলেন, তিনি আমাদের শ্রদ্ধার পাত্র। তিনি আমাকে একাধিকবার ফোন করেছেন। প্রথমে দুটি ফরমের কথা বলেছেন, পরে তিনটি ফরমের কথা বলেছেন। আমার চেয়ারম্যান আমাকে বলেছেন, উনি তিনটি ফরমের কথা বলেছেন, তিনি এলে তিনটা ফরমই দিও। আমি বলেছি, আপনি যদি লোক পাঠান বা আপনি যদি হুকুম করেন, নির্দেশ দেন আমি নিজে গিয়ে দিয়ে আসব আপনাকে। তিনি আমাকে নিয়ে যাওয়ার জন্য নির্দেশ দেন নাই কোনো লোকও পাঠান নাই।

এদিকে, রংপুর-৩ ও ঢাকা-১৭ আসন থেকে মনোনয়ন পেয়েছেন দলটির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের। তার স্ত্রী শরিফা কাদের পেয়েছেন ঢাকা-১৮ আসনের টিকিট। এছাড়াও কিশোরগঞ্জ-৩ আসনের টিকিট পেয়েছেন জাপা মহাসচিব মুজিবুল হক চুন্নু।

 

 

কিউএনবি/আয়শা/২৭ নভেম্বর ২০২৩,/রাত ৯:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit