বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
ইউক্রেন যুদ্ধ নিয়ে পুতিনের হুংকার, ড্রোন হামলা নিয়ে জার্মানির অভিযোগ অস্বীকার নেপালে ভয়াবহ বন্যায় ভেসে গেছে বাড়ি, নিখোঁজ মালিকের অপেক্ষায় বিশ্বস্ত কুকুর ইবিতে অভিনব উদ্যোগে আন্তর্জাতিক চিঠি দিবস উদযাপন ইমরান খান ও তার স্ত্রীর বিষয়ে পাকিস্তান হাইকোর্টের নতুন নির্দেশ দাম কমায় তিন মাস পর ৫ কোটি ডলার কিনল বাংলাদেশ ব্যাংক বড় ধরনের ঝুঁকিতে বিশ্ব শেয়ারবাজার, এআই নিয়ে ভয়ংকর সতর্কবার্তা রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৪২ ভাল্লুকের হামলা রোধে ড্রোন ও নেকড়ে রোবট ব্যবহার করছে জাপান সেপ্টেম্বরে ৩ লঘুচাপ, তাপপ্রবাহের সঙ্গে বন্যার শঙ্কা জামালপুরে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলেসহ ৩ জনের মৃত্যু

নির্বাচনের আগে ফেসবুক–ইউটিউবকে সতর্কতা

Reporter Name
  • Update Time : সোমবার, ২৭ নভেম্বর, ২০২৩
  • ১৯৯ Time View

তথ্যপ্রযুক্তি ডেস্ক : এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। দুটি সূত্রের বরাত দিয়ে রয়টার্স বলছে, ভুয়া তথ্য ছড়ালে আইন অনুযায়ী কী শাস্তি হতে পারে, তা সামাজিক মাধ্যমগুলোর ব্যবহারকারীদের নিয়মিত জানাতে বলেছে নয়াদিল্লি। 

রুদ্ধদ্বার বৈঠকে ভারত সরকারের প্রতিনিধিদের নেতৃত্ব দেন তথ্য ও প্রযুক্তিমন্ত্রী রাজিব চন্দ্রশেখর। এ সময় তিনি বলেন, শিশু ও অন্যান্য ব্যক্তিদের জন্য সামাজিক মাধ্যমে সরকার যে নিয়ম করেছে, তা এখনো অনেক প্রতিষ্ঠান মানছে না।

এমন এক সময়ে এই বৈঠক হলো, যখন ভারতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে বিভিন্ন ভুয়া ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ছে। এসব কনটেন্টে ভুল তথ্য ছড়ানো হচ্ছে বলে সরকারের বেশ কয়েকজন মন্ত্রী দাবি করেছেন।
তথ্য ও প্রযুক্তিমন্ত্রী রাজিব চন্দ্রশেখর বলেন, এ নিয়ে ব্যবহারকারীদের বারবার সতর্ক করা উচিত। আর সেই কাজটা ফেসবুক, ইউটিউবের মতো সামাজিক মাধ্যমের কর্তৃপক্ষকেই করতে হবে। তারা না করলে, এ ব্যাপারে সরকারি পদক্ষেপ নেয়া হবে।যদিও এ বিষয়ে জানতে চাওয়া হলে কোনো মন্তব্য করতে রাজি হননি তথ্য ও প্রযুক্তিমন্ত্রী রাজিব চন্দ্রশেখর। কোনো বক্তব্য পাওয়া যায়নি ফেসবুক–ইউটিউব কর্তৃপক্ষেরও। গেল কিছুদিন ধরেই সামাজিক মাধ্যমের বিভিন্ন কনটেন্ট নিয়ে উদ্বেগ প্রকাশ করে আসছে মোদি সরকার।

 

 

কিউএনবি/আয়শা/২৭ নভেম্বর ২০২৩,/সন্ধ্যা ৬:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit