শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন
শিরোনাম
প্রথমবার মা হলেন পাকিস্তানি অভিনেত্রী নীলম মুনির নওগাঁয় ফুলকুঁড়ি আসরের ৫২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত  শান্তিতে নোবেলজয়ী পিল্লাইকে ইহুদিবিদ্বেষী বললেন নেতানিয়াহু ‘মোদি এইমাত্র জরুরি অবস্থাকে আনুষ্ঠানিক করে ফেলেছেন’ গণতন্ত্রের কণ্ঠরোধ করছে মোদি সরকার: খাড়গে আজকের স্বর্ণের দাম: ১০ অক্টোবর ২০২৬ ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে দেখা গেল যত কীর্তি কক্সবাজার থেকে ঢাকাগামী বিমানের চাকায় ত্রুটি, শাহজালালে জরুরি অবতরণ ভোটারের হাতের কালি শুকানোর আগেই ফ্যামিলি কার্ড বাস্তবায়ন করা হয়েছে: শামা ওবায়েদ রাহুল গান্ধীর বিরুদ্ধে রাষ্ট্রপতিকে নিয়ে মিথ্যাচারের অভিযোগ বিজেপির

অবরোধে ঢাকার দশ মিনিটের রাস্তা দুই ঘণ্টা লাগছে: সাঈদ খোকন

Reporter Name
  • Update Time : সোমবার, ২৭ নভেম্বর, ২০২৩
  • ১৩৬ Time View

ডেস্ক নিউজ : সোমবার (২৭ নভেম্বর) বিএনপির ডাকা সপ্তম দফা অবোরধবিরোধী অবস্থানে তিনি একথা বলেন। সাঈদ খোকন বলেন, বিএনপি-জামায়াত আগামী নির্বাচন প্রতিহত করার জন্য হরতাল-অবরোধ ডাকছে, আজকে ঢাকার ১০ মিনিটের রাস্তা ২ ঘণ্টা লাগছে এই অবরোধে।

তিনি আরও বলেন, জনগণ হরতাল-অবরোধ মানে না। কেউ হরতাল-অবরোধের পরোয়া করে না। জিউয়ার রহমানের কুলাঙ্গার সন্তান লন্ডনে বসে হরতাল-অবরোধের ডাক দেয় আর বলে টেক ব্যাক বাংলাদেশ।

সাঈদ খোকন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নের রোল মডেল। বাংলাদেশ আজ উন্নয়নশীল দেশে চলে গেছে। মাথাপিছু আয়ে আমরা ভারতকে পিছিয়ে দিয়েছি। তিনি বলেন, আমাদের জীবন মান উন্নয়ন হয়েছে। উন্নয়নের এমন কোনো জায়গা় নেই যেটা এই শহরে দেখা যায় না। বাংলাদেশকে টেনে হিচঁড়ে পেছনে নিতে চায় তারেক।

তিনি আরও বলেন, উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে হবে। শেখ হাসিনার নির্দেশে ‘মুভ অন বাংলাদেশ’ এই স্লোগানে দেশকে এগিয়ে নিতে হবে আমাদের। শেখ হাসিনার উন্নয়নের কথা ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। শেখ হাসিনাকে আবার আমাদের ক্ষমতায় আনতে হবে। যারা নির্বাচন প্রতিহত করতে আসবে তাদের অবস্থা ভালো হবে না।
 

 

 

কিউএনবি/আয়শা/২৭ নভেম্বর ২০২৩,/বিকাল ৩:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit