বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন

অবরোধের সমর্থনে চানখাঁরপুলে  ঢাবি ছাত্রদলের মিছিল

জালাল আহমদ, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ।
  • Update Time : সোমবার, ২৭ নভেম্বর, ২০২৩
  • ২৫১ Time View

জালাল আহমদ, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : আওয়ামী বাকশালী সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের ১ দফা দাবীতে বিএনপি আহুত দেশব্যাপী ৭ম ধাপের ২৬ ও ২৭ নভেম্বর  সর্বাত্মক অবরোধের সমর্থনে মিছিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি খোরশেদ আলম সোহেল এবং সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম এর নেতৃত্বে মিছিলটি আজ ২৭ নভেম্বর (২০২৩) সোমবার সকাল ৭.০০  টায় অমর একুশে হল সংলগ্ন আনন্দবাজার থেকে শুরু হয়ে চানখাঁরপুলে মোড়ে রাস্তা অবরোধের মাধ্যমে শেষ হয়। 

ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি খোরশেদ আলম সোহেল  বলেন, “গণ মানুষের ভোটাধিকার আদায় ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার এই আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল দেশনায়ক তারেক রহমানের নির্দেশনায় ১৭ কোটি মানুষের  বিজয় সুনিশ্চিত না হওয়া পর্যন্ত লড়াই করে যাবে। সাধারণ শিক্ষার্থীদের সাথে নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকেই ফ্যাসিবাদের কবর রচনা করা হবে ইনশাআল্লাহ।

ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম বলেন, “ফ্যাসিস্ট আওয়ামী বাকশালী সরকার প্রহসনের তফসিল ঘোষণার মাধ্যমে ৭ জানুয়ারি নির্বাচনের নামে যে প্রহসনের সিদ্ধান্ত নিয়েছে এদেশের ছাত্রসমাজ তা ঘৃণাভরে প্রত্যাখান করছে। মানুষের ভোটাধিকার ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার এই আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল দেশনায়ক তারেক রহমানের নির্দেশনায় বিজয় না হওয়া পর্যন্ত লড়াই করে যাবে”।

এ সময় মিছিলে অংশগ্রহণ করেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি এবিএম ইজাজুল কবির রুয়েল, সাংগঠনিক সম্পাদক মাসুদুর রহমান মাসুদ, যুগ্ম-সাধারণ সম্পাদক গণেশ চন্দ্র রায় সাহস, মাছুম বিল্লাহ (এফ আর), মোঃ তরিকুল ইসলাম তারিক, নাছির উদ্দিন শাওন, গাজী মোঃ সাদ্দাম হোসেন, রাজু আহমেদ, সোহেল রানা, ইব্রাহিম খলিল, নাহিদুজ্জামান শিপন, আব্দুর রহিম রনি, মাহবুব আলম শাহিন, নূরে আলম ভূঁইয়া ইমন প্রমুখ।

কিউএনবি/আয়শা/২৭ নভেম্বর ২০২৩,/দুপুর ১:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit